রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনাম
সূচকের ওঠানামায় পুঁজিবাজারে লেনদেন চলছে ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেল নিয়ে ট্রাম্পের চুক্তি, যেসব প্রশ্নের উত্তর এখনও মেলেনি সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত জারি কাভান সুলিভানের দুর্দান্ত গোলে ফিলাডেলফিয়ার জয় নেপালের বন্যায় জলবিদ্যুৎ টানেলে নিখোঁজ এখনও ৮৯৮, উদ্ধার ৩৬১ নেপাল-চীনে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৬৮৬, নিখোঁজ প্রায় ৩ হাজার ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

মাদারীপুরে এনসিপি নেতার আপত্তিকর ভিডিও ফাঁস

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮৬ Time View

ডেস্ক নিউজ : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা ও জাতীয় নাগরিক পার্টির (এসসিপি) নেতা আব্দুর রহিমকে ঘিরে নতুন বিতর্ক শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ৪৯ সেকেন্ডের একটি আপত্তিকর ভিডিও ফাঁস হওয়ার পর জেলাজুড়ে চলছে তীব্র আলোচনা-সমালোচনা।

দলীয় সূত্রে জানা গেছে, আব্দুর রহিম জেলা এসসিপির কার্যকরী সদস্য। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় সদস্য ছিলেন।

ভিডিওতে রহিমকে এক নারীর সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় স্থানীয় একটি রেস্টুরেন্টে দেখা যায়। এই ঘটনার বিষয় রহিম প্রথম সাংবাদিকদের কাছে দাবি করেন, ভিডিওতে যাকে দেখা গেছে তিনি তার স্ত্রী।
পরবর্তীতে গণমাধ্যমকর্মীরা রেস্টুরেন্টে থাকা ওই নারীর পরিচয় শনাক্ত করার পর তার স্ত্রী নয় বলে স্বীকার করেছেন রহিম। তার ভুল হয়েছে এবং সংবাদটি প্রকাশ না করার জন্যও বারবার অনুরোধ করেন তিনি।

ভিডিওতে থাকা নারী রহিমের স্ত্রী নন এ বিষয়ে একাধিক সূত্রে নিশ্চিত হওয়া গেছে।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদের মধ্যে নানান আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। জেলা শহরের রাজনৈতিক অঙ্গনেও এ নিয়ে তীব্র সমালোচনা চলছে। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে আব্দুর রহিমের এমন কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছেন।

দলীয় সূত্রে জানা গেছে, ভিডিওটি ভাইরাল হওয়ার পরে মাদারীপুর জেলা কমিটির সদস্যরা মৌখিকভাবে এনসিপির কেন্দ্রীয় কমিটিকে বিষয়টি জানিয়েছে। তারা কোন সাংগঠনিক ব্যবস্থা নেয়নি।

এই বিষয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাদারীপুর জেলা শাখার সাবেক সদস্য সচিব মাসুব বিল্লাহ বলেন, আমরা এই ঘটনায় বিচলিত। একদিকে যেমন ব্যক্তিগত গোপনীয়তা জনসম্মুখে প্রকাশের এই প্রবণতা হতাশাজনক, তেমনি কোনো দায়িত্বশীল ব্যক্তির কাছ থেকে এমন অসামাজিক কার্যকলাপও কাম্য নয়।

তবে এ বিষয়ে এনসিপির মাদারীপুর জেলা শাখার প্রধান সমন্বয়ক শহিদুল ইসলামসহ একাধিক দায়িত্বশীল নেতার সাথে যোগাযোগের চেষ্টা করে তাদের পক্ষ থেকে বিস্তারিত কোনো বক্তব্য পাওয়া যায়নি।

কিউএনবি/অনিমা/০২ সেপ্টেম্বর ২০২৫/দুপুর ২:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit