শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম
নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ ‎লালমনিরহাটের ঐতিহ্যবাহী সিন্দুরমতি দিঘিকে আকর্ষণীয় ধর্মীয় ও পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে— ত্রাণমন্ত্রী দুলু

আইসিটি প্রশিক্ষণ ম্যানুয়ালে উপকৃত হবেন শিক্ষার্থী ও শিক্ষক-ভিসি, জাতীয় বিশ্ববিদ্যালয়

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯২ Time View

ডেস্কনিউজঃ জাতীয় বিশ্ববিদ্যালয় প্রণীত আইসিটি কারিকুলাম বাস্তবায়নে প্রশিক্ষণ ম্যানুয়াল তৈরিতে সহায়তা করছে এটুআই এবং ইউনিসেফ বাংলাদেশ। এই ম্যানুয়াল ব্যবহার করে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজের শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও দেশের লাখ লাখ শিক্ষক-শিক্ষার্থী উপকৃত হবেন বলে আশা প্রকাশ করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ।

বুধবার ঢাকার সাভারে ব্র্যাক সিডিএমে আয়োজিত আইসিটি বিষয়ক কর্মশালার উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্বকালে তিনি এসব কথা বলেন। আইসিটি দক্ষতা উন্নয়নে জাতীয় বিশ্ববিদ্যালয়ে কারিকুলাম বাস্তবায়নে প্রশিক্ষণ ম্যানুয়াল রিভিউ ও আপগ্রেডেশন বিষয়ক তিন দিনব্যাপী এ কর্মশালা আয়োজন করে জাতীয় বিশ্ববিদ্যালয়। এতে কারিগরি সহায়তা দেয় সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অ্যাসপায়ার টু ইনোভেট- এটুআই প্রোগ্রাম এবং ইউনিসেফ বাংলাদেশ।

কর্মশালায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. নূরুল ইসলাম, এটুআই প্রোগ্রামের প্রকল্প পরিচালক মোহাঃ আব্দুর রফিক এবং ইউনিসেফ বাংলাদেশের শিক্ষা বিভাগের প্রধান দীপা শংকর।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক আমানুল্লাহ বলেন, বর্তমান সময়ে অনলাইনে আইসিটি বিষয়ে অসংখ্য প্রশিক্ষণ ম্যানুয়াল রয়েছে। কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি কারিকুলাম বাস্তবায়নে প্রয়োজন সুনির্দিষ্ট প্রশিক্ষণ ম্যানুয়াল। যা দেশের নগর এলাকার পাশাপাশি প্রত্যন্ত এলাকার কলেজ শিক্ষার্থীদের কাছে সহজবোধ্য হবে।

তিনি জানান, সরকারের এটুআই প্রোগ্রাম ও ইউনিসেফ বাংলাদেশের কারিগরি সহায়তায় আইসিটি প্রশিক্ষণ ম্যানুয়াল চূড়ান্ত হওয়ার পর অনলাইনে আপলোড করা হবে। ফলে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এটি ব্যবহার করতে পারবেন।

কর্মশালায় স্বাগত বক্তব্য দেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রশিক্ষণ দপ্তরের পরিচালক মোছাঃ সালমা পারভীন এবং কর্মশালার উদ্দেশ্য ও টোন সেটিং তুলে ধরেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্রের ভারপ্রাপ্ত ডিন ড. এ এইচ এম রুহুল কুদ্দুস।

কর্মশালার দ্বিতীয় সেশনে আইসিটি শিক্ষক প্রশিক্ষণ বিষয়ে ধারণা প্রদান করেন এটুআই প্রোগ্রামের পলিসি এনালিস্ট আফজাল হোসেন সারওয়ার এবং ইউনিসেফ বাংলাদেশের এডুকেশন ম্যানেজার ইকবাল হোসেন। তিন দিনব্যাপী এ কর্মশালায় আইসিটি প্রশিক্ষণ ম্যানুয়াল নিয়ে আলোচনা ও পরামর্শের পর তা চূড়ান্ত করা হবে। এ কর্মশালায় অংশগ্রহণ করছেন ০৭ জন ডোমেইন এক্সপার্ট, ০৯ জন প্রশিক্ষণ ম্যানুয়াল ডেভেলপমেন্ট এক্সপার্ট, ০৬ জন অনলাইন কোর্স ডিজাইন এক্সপার্ট, ০১ জন আইসিটি বিভাগের প্রতিনিধি, ০৫ জন এটুআই প্রোগ্রাম প্রতিনিধি, ০৬ জন ইউনিসেফ বাংলাদেশ প্রতিনিধি ও ০৩ জন জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।

কিউএনবি/বিপুল২৬.০৯.২০২৫/রাত ১২.২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit