সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন

একাত্তরের মতো আজকেও পাকিস্তানকে হারাতে চান চমক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৮ Time View

 বিনোদন নিউজ ডেক্সঃ  মিস ওয়ার্ল্ড বাংলাদেশ থেকে ছোট পর্দার জনপ্রিয় মুখ রুকাইয়া জাহান চমক যেন বারবারই চমকে দেন সবাইকে। সমাজের অসঙ্গতি নিয়ে সোচ্চার এই অভিনেত্রী এবার কথা বললেন ক্রিকেট নিয়ে। সোশ্যাল মিডিয়ায় তার নতুন পোস্ট ঘিরে নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে তুমুল আলোচনা।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাতে এশিয়া কাপের ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান। চমক প্রত্যাশা করছেন, আজ পাকিস্তানকে হারিয়ে ফাইনালে যাবে বাংলাদেশ। এ বিষয়ে নিজের সোশ্যাল হ্যান্ডেল ফেসবুকের এক পোস্টে চমক লেখেন, ৭১ এ হারাইছি, আজকেও হারাবো। বাংলাদেশ বনাম পাকিস্তান।

তার এই পোস্টের মন্তব্যের ঘরে মন্তব্য করেছেন তার অসংখ্য অনুরাগী। কেউ লিখেছেন, বাঁচা মরার লড়াইয়ে লিটন দাসকে মাঠে দেখার অপেক্ষায়। পাকিস্তানকে আজকে হারাতেই হবে। পাকিস্তানকে হারিয়ে আমরা ফাইনাল খেলব। আজ এশিয়া কাপের সুপার ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। আজ জিতলেই ফাইনাল নিশ্চিত। অন্যদিকে পাকিস্তান জিতলে তারাই যাবে ফাইনালে। এদিকে প্রথম দল হিসেবে ইতোমধ্যেই ভারত পৌঁছে গেছে ফাইনালে।

অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক এন ভি/রাজ/২৫ সেপ্টেম্বর ২০২৫/বিকালঃ ০৪.১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit