রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবল বর্ষণে ব্যাংকক পানির নিচে, দুর্যোগকবলিত এলাকা ঘোষণা মোহাম্মদপুরে অফিসে হামলা ও লুটপাট, জমি দখলের অভিযোগ রাড্ডা কার্যালয় ভাঙচুরে পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন, তদন্ত কমিটি গঠন ১ অক্টোবরের মধ্যে প্রাথমিকে নিয়োগপত্র না পেলে পরবর্তীতে বিবেচনা: শিক্ষামন্ত্রী জাসদ কার্যালয়ে ‘জয় বাংলা’স্লোগান ও গোপন বৈঠক, আ.লীগ সন্দেহে আটক ৫০ সারা দেশের বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি ভারতে বসে ফেসবুকে হুমকি-ধমকি দিয়ে লাভ হবে না: বিদ্যুৎমন্ত্রী পাতলা ওড়নায় মাথার চুল দেখা গেলে নারীর নামাজ হবে কি? জাগরিত চোখে স্বপ্ন দেখার নামই জীবন: কবি আবদুল হাই শিকদার

এআই তারকাদের অভিনয় দক্ষতা নিয়ে কোনো মাথাব্যথা নেই: মারিওন

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৩ Time View

বিনোদন ডেস্ক : কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই তারকাদের অভিনয় দক্ষতা নিয়ে কোনো মাথাব্যথা নেই বলে জানিয়েছেন অস্কারজয়ী ফরাসি অভিনেত্রী মারিওন কোটিলার্ড। রুপালি পর্দা থেকে শুরু করে বিনোদন জগতে এআইয়ের জয়জয়কার এখন বিশ্বজুড়ে। প্রযুক্তি যেভাবে জেঁকে বসছে, তাতে অনেক অভিনয়শিল্পীর কপালেই চিন্তার ভাঁজ। তবে এ নিয়ে অতটা মাথাব্যথা নেই এ অস্কারজয়ী অভিনেত্রীর। 

সম্প্রতি স্পেনের মর্যাদাপূর্ণ ‘সান সেবাস্টিয়ান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এ তার নতুন সিনেমা ‘৭এইচ৪০ সে জু-লা’ -এর প্রিমিয়ার উপলক্ষ্যে গণমাধ্যমের মুখোমুখি হয়ে এমন কথাই বলেন মারিওন। তিনি বলেন, এআইয়ের অভিনয় বর্তমানে অনেকটা ‘আলুর মতো’। তবে আজ যা কেবল হাসির খোরাক, কাল তাই রূপ নিতে পারে এক চরম আশঙ্কায়। এ মুহূর্তে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে বিশ্ব চলচ্চিত্রের প্রাণকেন্দ্রগুলোতে এআই ব্যবহার নিয়ে নৈতিকতা ও এর সীমাবদ্ধতা নিয়ে তুমুল বিতর্ক চলছে। বিশ্বের প্রথম এআই তারকা হিসেবে পরিচিত ‘টিলি নরউড’-কে ঘিরে সেই আলোচনা আরও তীব্র রূপ নিয়েছে। 

জানা গেছে, ব্রিটিশ উপস্থাপক পিয়ার্স মরগানের সঙ্গে একটি জনপ্রিয় টকশোতে সাক্ষাৎকার দেওয়ার সময় হঠাৎ করেই কথা বলা বন্ধ করে চীনা ভাষায় কথা বলতে শুরু করেন টিলি নরউড। অস্কার মনোনীত অভিনেতা টম কন্টিনো তার নতুন সিনেমা ‘মিসঅ্যালাইনড’ নিয়ে প্রশ্ন করার সময় টিলির এই যান্ত্রিক গোলযোগ মুহূর্তেই ইন্টারনেটে নেটিজেনদের মাঝে তোলপাড় সৃষ্টি করে।

তথ্যপ্রযুক্তির দ্রুতগতি ও ভবিষ্যৎ নিয়ে নিজের গভীর উদ্বেগের কথাও বলেন এই অস্কারজয়ী অভিনেত্রী। তিনি বলেন, ‘আমার প্রায়ই মনে প্রশ্ন জাগে— এআই অভিনয়শিল্পীরা কি সত্যিই কোনো দিন দর্শকদের হৃদয় আবেগপ্লুত করতে পারবে? হয়তো এমন একদিন আসবে, যখন কোনো কৃত্রিম চরিত্রের অভিনয়ে আমি নিজেও বোকা বনে যাব। সত্যি বলতে, এই চিন্তাটা আমাকে বেশ ভাবায় এবং মনে এক ধরনের ভয়ের জন্ম দেয় বলে জানান মারিওন কোটিলার্ড।

অভিনেত্রী মারিওন কোটিলার্ড ২০০৮ সালে ‘লা ভি এন রোজ’ সিনেমায় কিংবদন্তি ফরাসি সংগীতশিল্পী এডিথ পিয়াফের চরিত্রে অবিশ্বাস্য অভিনয়ের মাধ্যমে সেরা অভিনেত্রী হিসেবে অস্কার জয় করেছিলেন। সেই অভিজ্ঞতার আলোকেই প্রযুক্তির এই জোয়ার নিয়ে প্রশ্ন করা হলে অভিনেত্রী বলেন, ‘আমি সত্যিই খুব ভয় পাব সেদিন, যেদিন কোনো এআই অভিনেতার অভিনয় দেখে আমার মনে আবেগ ছুঁয়ে যাবে কিংবা চোখের পানি আসবে। তবে আপাতত তারা যেভাবে আলুর মতো অভিনয় করছে, তা দেখে অন্তত কিছুটা হলেও স্বস্তি পাচ্ছি।’

সান সেবাস্টিয়ান চলচ্চিত্র উৎসবে শীর্ষ পুরস্কারের দৌড়ে থাকা নিকোল গার্সিয়া পরিচালিত সিনেমাটিতে ‘অ্যালিস’ নামে এক সাবেক বিপ্লবী কর্মীর ভূমিকায় দেখা যাবে মারিওন কোটিলার্ডকে। দীর্ঘ ২০ বছর কারাদণ্ড ভোগ করার পর নিজের ছেলের সঙ্গে নতুন করে জীবন গুছিয়ে নেওয়ার টানাপোড়েনের গল্পই পর্দায় ফুটিয়ে তুলেছেন এ অভিনেত্রী। 

 

 

কিউএনবি/আয়শা/২৬ সেপ্টেম্বর ২০২৬,/রাত ১০:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit