বিনোদন ডেস্ক : টালিউডের ‘বুম্বাদা’ খ্যাত অভিনেতা প্রসেনজিৎ ও ঋদ্ধি সেনের ‘ডাক্তার কাকু’ সিনেমাটি কয়েক বছর আগে নির্মাণ করা হলেও পারিপার্শ্বিক জটিলতার কারণে তা মুক্তি পেতে দেরি হচ্ছিল। সম্প্রতি সিনেমাটি মুক্তি পেয়েছে।
এদিকে, ‘ডাক্তার কাকু’ সিনেমাটি প্রযোজনা করেছেন এনা সাহা। প্রযোজনার পাশাপাশি সিনেমায় তাকে প্রসেনজিতের সহকর্মী হিসেবে অভিনয়েও দেখা যাবে। আর পাঁচজন জুনিয়র সহকর্মীর সঙ্গে যেমন স্নেহের সঙ্গে কথা বলেন প্রসেনজিৎ, এনার ক্ষেত্রেও তার ব্যতিক্রম নন তিনি। অন্যদিকে, এনা সাহাও সম্মানের চোখে দেখেন প্রসেনজিৎকে।
প্রসেনজিতের কথায় একটুও রাগ না করে নিজের ভুল স্বীকার করে নেন অভিনেত্রী এনা। সঙ্গে সঙ্গে নিজের জিভ কেটে তিনি বলেন, সরি! থ্যাঙ্ক ইউ নয় অনেক ধন্যবাদ। এই ছোট্ট মুহূর্তই বুঝিয়ে দেয় যে, বাংলা এবং বাংলা ভাষাকে সম্মান প্রতিটি বাঙালির প্রধান উদ্দেশ্য হওয়া উচিত। এই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই নেটিজেনদের একাংশ প্রসেনজিতের এই শিক্ষণীয় কথার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন।
কিউএনবি/আয়শা/২৮ সেপ্টেম্বর ২০২৬,/দুপুর ১২:৫৫