রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:১৪ অপরাহ্ন

মঞ্চেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন অভিনেতা!

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৮ Time View

নিউজ ডেক্সঃ  ভারতের হিমাচল প্রদেশে মঞ্চে অভিনয় করতে করতেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন এক অভিনেতা। বুধবার (২৪ সেপ্টেম্বর) রাত ৮টা ৩০ মিনিটে চাম্বার চৌগানে রামলীলা মঞ্চায়নের সময় হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। ‘সিন্দাবাদ’ খ্যাত এই অভিনেতার নাম অমরেশ মহাজন। মৃত্যুকালে তার বয়স ছিল ৭০ বছর।

স্থানীয় সংবাদমাধ্যম লোকমাত টাইমস জানায়, এদিন মঞ্চে রাজা দশরথের চরিত্রে অভিনয় করছিলেন মহাজন। ডায়ালগ বলার মাঝেই হঠাৎ বাঁ-দিকে হেলে পড়েন এবং পাশে থাকা সহশিল্পীর কাঁধে ভর করেন। দর্শক ও কলাকুশলীরা প্রথমে ভেবেছিলেন, এটি নাটকেরই অংশ। তবে কয়েক সেকেন্ডের মধ্যে বোঝা যায়, পরিস্থিতি ভিন্ন কিছু। শ্রী রামলীলা ক্লাব চাম্বার সভাপতি স্বপন মহাজন বলেন, ‘উনি মঞ্চে অসুস্থ হয়ে পড়েন। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। আমরা সবাই শোকাহত।

অভিনেতার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নামে ভক্ত ও সহশিল্পীদের মধ্যে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে শোক প্রকাশ করে লিখেছেন, তাকে মঞ্চেই হারিয়ে ফেলতে হলো। অমরেশ মহাজন মঞ্চ ও টেলিভিশন—দুই মাধ্যমে দীর্ঘ অভিনয়জীবন কাটিয়েছেন। দর্শকদের কাছে বেশ প্রিয় ও সমাদৃত ছিলেন তিনি।

অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক এন ভি/রাজ/২৫ সেপ্টেম্বর ২০২৫/বিকালঃ ০৩.১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit