বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন

হাত না মেলানোয় কি শাস্তি হবে ভারতের?

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮৭ Time View

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচের পর দলটির ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাননি ভারতের কোনো ক্রিকেটার। ম্যাচ শেষ সাধারণত দুই দলের ক্রিকেটার ও স্টাফদের হ্যান্ডশেককে ক্রিকেটে সৌজন্যতা হিসেবে দেখা হয়। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, ভারতীয়দের হ্যান্ডশেকে অনীহার বিষয়টি নিয়ে তাদের প্রতিনিধি আনুষ্ঠানিকভাবে অভিযোগ করেছেন।

এশিয়া কাপের আয়োজক এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) হলেও যেহেতু সব আন্তর্জাতিক ম্যাচ, তাই আইসিসির আচরণবিধিই প্রযোজ্য। আইসিসি বরাবরই খেলোয়াড়সুলভ আচরণের কথা বলে এসেছে। তবে নিয়মে কোথাও লেখা নেই যে ম্যাচ শেষে হাত মেলানো বাধ্যতামূলক।

হাত মেলানোকে নিছক সৌজন্যের প্রতীক হিসেবেই ধরা হয়। কিন্তু ইচ্ছা করে হাত না মেলানোর কোনো শাস্তির কথা আচরণবিধিতে নেই। আইসিসির আচরণবিধির ভূমিকার অংশে বলা আছে—খেলোয়াড়েরা যেন খেলা, সতীর্থ, প্রতিপক্ষ, আম্পায়ার ও ম্যাচ কর্মকর্তাদের প্রতি সম্মান দেখান।

তাই আইনগতভাবে ভারত দলকে শাস্তি দেওয়ার কোনো সুযোগ আসলে নেই আইসিসির। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি বড়জোর এ আচরণের জন্য সূর্যকুমারের দলকে ‘মৃদু তিরস্কার’ করতে পারে। আর যেহেতু আইসিসির শীর্ষ পদে বসে আছেন সাবেক ভারতীয় বোর্ড কর্তা জয় শাহ, তাই এই ঘটনার জন্য সেই ‘মৃদু তিরস্কারের’ সম্ভাবনাও ক্ষীণ।

 

 

কিউএনবি/আয়শা/১৫ সেপ্টেম্বর ২০২৫, /বিকাল ৫:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit