বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন

জীবিকার সন্ধানে দেশ ছেড়েছেন অভিনেতা বাপ্পী?

Reporter Name
  • Update Time : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৮ Time View

বিনোদন ডেস্ক : ঢালিউড অভিনেতা বাপ্পী চৌধুরী বেশ কয়েক বছর ধরে সিনেমা থেকে দূরে। তার হাতে কোনো কাজ নেই। এ নিয়ে তিনি বেশ হতাশার মধ্যে ছিলেন। কোনো অনুষ্ঠানেও তাকে দেখা যেত না। এমনকি সামাজিক মাধ্যমেও তিনি নিয়মিত ছিলেন না। কিন্তু হঠাৎ করেই গতকাল সোমবার (২২ সেপ্টেম্বর) দেশ ছাড়লেন তিনি। জীবিকার সন্ধানেই দেশ ছেড়েছেন বাপ্পী বলে জানা গেছে।

একটি সূত্র জানায়, যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন এ অভিনেতা। সোমবার সামাজিক মাধ্যম ফেসবুকে বিষয়টি নিশ্চিত করেন তিনি। বাপ্পী চৌধুরী আর দেশে ফিরবেন না বলে জানা গেছে। যুক্তরাষ্ট্রে নতুন কোনো পেশায় জড়াবেন তিনি। 

এদিকে কয়েক বছর ধরে থমকে আছে বাপ্পী চৌধুরীর বেশ কয়েকটি সিনেমার কাজ। সেই সিনেমাগুলো আদৌ কোনোদিন আলোর মুখ দেখবে কিনা, সে সম্পর্কে নির্মাতা ও প্রযোজক কেউ কিছু বলতে পারছেন না।

এর মধ্যে রয়েছে আশরাফ শিশিরের পরিচালনায় ‘৫৭০’ ও সাফিউদ্দিন সাফির ‘সিক্রেট এজেন্ট’ সিনেমা দুটো। সিনেমাগুলোর কাজ বেশ আগে শেষ হলেও আজ পর্যন্ত সেসবের কোনো খবর নেই।

উল্লেখ্য, বাপ্পী চৌধুরীকে সবশেষ দেখা গিয়েছিল ‘শত্রু’ সিনেমায়। এরপর থেকেই তিনি উধাও। ‘সুলতানা বিবিয়ানা’ সিনেমার পর যতগুলো সিনেমা মুক্তি পেয়েছে, একটিও ব্যবসাসফল করতে পারেনি। এ কারণে অনেক প্রযোজক-পরিচালক তাকে নিয়ে কাজ করতে আগ্রহী ছিলেন না।

 

 

কিউএনবি/আয়শা/২৪ সেপ্টেম্বর ২০২৫, /রাত ১২:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit