রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবল বর্ষণে ব্যাংকক পানির নিচে, দুর্যোগকবলিত এলাকা ঘোষণা মোহাম্মদপুরে অফিসে হামলা ও লুটপাট, জমি দখলের অভিযোগ রাড্ডা কার্যালয় ভাঙচুরে পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন, তদন্ত কমিটি গঠন ১ অক্টোবরের মধ্যে প্রাথমিকে নিয়োগপত্র না পেলে পরবর্তীতে বিবেচনা: শিক্ষামন্ত্রী জাসদ কার্যালয়ে ‘জয় বাংলা’স্লোগান ও গোপন বৈঠক, আ.লীগ সন্দেহে আটক ৫০ সারা দেশের বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি ভারতে বসে ফেসবুকে হুমকি-ধমকি দিয়ে লাভ হবে না: বিদ্যুৎমন্ত্রী পাতলা ওড়নায় মাথার চুল দেখা গেলে নারীর নামাজ হবে কি? জাগরিত চোখে স্বপ্ন দেখার নামই জীবন: কবি আবদুল হাই শিকদার

জাগরিত চোখে স্বপ্ন দেখার নামই জীবন: কবি আবদুল হাই শিকদার

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৯ Time View

ডেস্ক নিউজ : সম্পাদক কবি আবদুল হাই শিকদার বলেছেন, জাগরিত চোখে স্বপ্ন দেখতে হবে। সেই স্বপ্নকে গন্তব্যে পৌঁছে দিতে চাই-অটল লক্ষ্য, সুনির্দিষ্ট পরিকল্পনা ও প্রবল আত্মবিশ্বাস। জীবনের পথে কাঁটা থাকবে, প্রতিকূলতার প্রাচীর থাকবে। কিন্তু কোনো প্রাচীরই অতিক্রমের অযোগ্য নয়। তিনি আরও বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে তরুণদের রক্ত ও আত্মত্যাগে যে শক্তি ও সম্ভাবনার জন্ম হয়েছে তা ধারণ করে মুক্ত, মর্যাদাশীল ও সার্বভৌম বাংলাদেশের পথে এগিয়ে যেতে হবে।

শনিবার ঢাকার আশুলিয়ায় মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ফল সেমিস্টার-২০২৬-এর নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে নজরুল গবেষক আবদুল হাই শিকদার এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মানারাত বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবদুর রব। 

মানারাত স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসের ডিন এবং ওরিয়েন্টেশন প্রোগ্রাম-২০২৬-এর আহ্বায়ক মাহবুব আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসাবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টের সদস্য প্রফেসর ড. মোজাম্মেল হক ও প্রফেসর ড. এম উমার আলী। অনুষ্ঠানে বক্তব্য দেন স্কুল অব আর্টস অ্যান্ড হিউম্যানিটিজের ডিন ড. আবু আইয়ুব মো. ইব্রাহিম, রেজিস্ট্রার এএইচ আবু সাঈদ, ইংরেজি বিভাগের প্রধান তাসমিয়া মোসলেহউদ্দীন, প্রক্টর মোহাম্মদ নাজমুল হক শিকদার শিবলু, ভর্তি বিভাগের পরিচালক আবদুল কাদের এবং ছাত্র বিষয়ক বিভাগের পরিচালক আবদুল মতিন প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

নজরুল গবেষক আবদুল হাই শিকদার আরও বলেন, ভবিষ্যতের বাংলাদেশ কেমন হবে- তা অনেকাংশে নির্ভর করছে আজকের তরুণদের ওপর। যারা জুলাইয়ের আন্দোলন ও পরিবর্তনের পক্ষে ছিলেন তাদের মধ্যে ঐক্য ও পারস্পরিক বোঝাপড়া গড়ে তুলতে হবে। জুলাই নিয়ে বিভক্তি তৈরি হলে পুরোনো রাজনৈতিক শক্তিগুলো আবার সুযোগ নিতে পারে। সাম্প্রতিক বেদনাদায়ক ঘটনাগুলো থেকে শিক্ষা নিয়ে এমন একটি বাংলাদেশ নির্মাণ করতে হবে যেখানে মানুষের অধিকার, নিরাপত্তা ও মর্যাদা থাকবে সুরক্ষিত। 

নবীন শিক্ষার্থীদের উদ্দেশে আবদুল হাই শিকদার বলেন, স্বপ্ন তা নয়, যা মানুষ ঘুমের মধ্যে দেখে; স্বপ্ন সেটাই, যা মানুষকে ঘুমাতে দেয় না। স্বপ্ন কোনো নিছক কল্পনার কোনো রঙিন পাখি নয়; বরং জেগে থাকা মানুষের অন্তরে জ্বলে থাকা একটি দীপশিখা। এর আলোয় অন্ধকার পথও এক সময় গন্তব্যের রেখা খুঁজে পায়। তিনি বলেন, নিদ্রিত চোখের অর্থহীন স্বপ্ন মানুষকে কোথাও নিয়ে যায় না। জাগ্রত চোখে দেখা লক্ষ্যই মানুষকে জীবনের কাক্সিক্ষত গন্তব্যের দিকে টেনে নেয়। জাগরিত চোখে স্বপ্ন দেখার নামই জীবন। তাই প্রত্যেক শিক্ষার্থীকে নিজের জীবনের নির্দিষ্ট ‘টার্গেট’ ঠিক করতে হবে। যে কাজই করা হোক, মূল গন্তব্য যেন চোখের আড়াল না হয়। 

জুলাই গণ-অভ্যুত্থানের প্রসঙ্গ টেনে বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই শিকদার বলেন, তরুণ ও শিক্ষার্থীরা যে সাহসিকতার পরিচয় দিয়েছে তা ইতিহাসে গভীরভাবে স্মরণীয় হয়ে থাকবে। মাথার ওপর গুলির শব্দ, চারপাশে টিয়ার শেলের ধোঁয়া- তার মধ্যেও তৃষ্ণার্ত সহযোদ্ধার জন্য পানি নিয়ে ছুটে যাওয়া কিশোর বা ‘মা, আমি গেলাম’ বলে রাজপথে বেরিয়ে পড়া নবম-দশম শ্রেণির শিক্ষার্থীদের তিনি স্মরণ করেন। 

 

 

কিউএনবি/আয়শা/২৬ সেপ্টেম্বর ২০২৬,/রাত ১০:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit