রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবল বর্ষণে ব্যাংকক পানির নিচে, দুর্যোগকবলিত এলাকা ঘোষণা মোহাম্মদপুরে অফিসে হামলা ও লুটপাট, জমি দখলের অভিযোগ রাড্ডা কার্যালয় ভাঙচুরে পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন, তদন্ত কমিটি গঠন ১ অক্টোবরের মধ্যে প্রাথমিকে নিয়োগপত্র না পেলে পরবর্তীতে বিবেচনা: শিক্ষামন্ত্রী জাসদ কার্যালয়ে ‘জয় বাংলা’স্লোগান ও গোপন বৈঠক, আ.লীগ সন্দেহে আটক ৫০ সারা দেশের বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি ভারতে বসে ফেসবুকে হুমকি-ধমকি দিয়ে লাভ হবে না: বিদ্যুৎমন্ত্রী পাতলা ওড়নায় মাথার চুল দেখা গেলে নারীর নামাজ হবে কি? জাগরিত চোখে স্বপ্ন দেখার নামই জীবন: কবি আবদুল হাই শিকদার

রাড্ডা কার্যালয় ভাঙচুরে পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন, তদন্ত কমিটি গঠন

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ২০ Time View

ডেস্ক নিউজ : রাজধানীর মিরপুরে বেসরকারি সংস্থা ‘রাড্ডা এমসিএইচ’-এর কার্যালয় ভাঙচুর ও গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় পুলিশের কোনো ধরণের অবহেলা বা গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। 

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে ক্ষতিগ্রস্ত ঘটনাস্থল পরিদর্শন শেষে এই তথ্য জানিয়েছেন ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ। 

ডিএমপি কমিশনার বলেন, গভীর রাতে এত বড় একটি ভাঙচুরের ঘটনা হঠাৎ করে আধা ঘণ্টা বা এক ঘণ্টায় করা সম্ভব নয়। এটি বেশ সময় নিয়ে করা হয়েছে। থানা কাছাকাছি হওয়া সত্ত্বেও কেন এই ঘটনা প্রতিরোধ করা গেল না, তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই দারুসসালাম জোনের অতিরিক্ত উপ-কমিশনার সালেহ্ মুহম্মদ জাকারিয়াকে প্রধান করে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 

কমিটিকে শনিবারের মধ্যেই প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তে পুলিশের কোনো সদস্যের অবহেলা বা গাফিলতি প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

আইনগত পদক্ষেপের বিষয়ে কমিশনার বলেন, ঘটনাটি জানার পরপরই মিরপুর বিভাগকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই ঘটনায় এ পর্যন্ত চারজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার মূল আসামিসহ বাকি জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশের বিশেষ অভিযান চলমান রয়েছে। 

কোনো রাজনৈতিক প্রভাবের মুখে পুলিশ আপস করবে কি না—এমন প্রশ্নের জবাবে মোসলেহ উদ্দিন আহমদ স্পষ্ট ভাষায় বলেন, আমাদের বার্তা পরিষ্কার। আমরা কোনো দল বা মত বিবেচনা করব না। আমাদের লক্ষ্য কেবল অপরাধীকে চিহ্নিত করা। অবৈধ দখলদার বা বেআইনি কার্যকলাপে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।

কিউএনবি/অনিমা/২৬ সেপ্টেম্বর ২০২৬,/রাত ১১:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit