শনিবার, ২০ জুন ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
শিরোনাম
বাবার ‌‘পিট’ কেটে মায়ের সঙ্গে সন্তানরা, আইনি লড়াই শেষে স্বস্তিতে জোলি যুদ্ধের ময়দানে না নেমেও যেভাবে ইরান যুদ্ধে জয়ী চীন সমুদ্রসম্পদ সুরক্ষা ও সুনীল অর্থনীতি বিকাশে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী হিজরতের শিক্ষা আশুরার তাৎপর্য মাটিরাঙ্গায় ৩ দিনব্যাপী  জাতীয় ফল মেলার উদ্বোধন করলেন ইউএনও উম্মে তাহমিনা মিতু। আমিনুর সভাপতি, রাসেল সম্পাদক নাভারন প্রেস ক্লাবে ৩ সদস্য বিশিষ্ঠ কমিটি গঠন আটোয়ারীতে ৭ লক্ষাধিক জাল টাকা সহ আটক-৭ নওগাঁর রাণীনগরে ৩ ডাকাত গ্রেপ্তার  পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দলের উদ্যোগে আশুলিয়ায় জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালিত

রাশিয়ার ক্যান্সার ভ্যাকসিন অনুমোদনের অপেক্ষায়

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার উদ্ভাবিত পরীক্ষামূলক ক্যান্সার ভ্যাকসিন প্রাক-ক্লিনিক্যাল ট্রায়াল সফলভাবে সম্পন্ন করেছে। ট্রায়ালে ভ্যাকসিনটি নিরাপদ ও কার্যকর প্রমাণিত হয়েছে বলে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস এক প্রতিবেদনে জানিয়েছে।

স্কভোর্তসোভার বলেন, ‘ভ্যাকসিন ব্যবহারের জন্য প্রস্তুত। এখন শুধু আনুষ্ঠানিক অনুমোদনের অপেক্ষা।’তিনি জানান, একাধিক ডোজ প্রয়োগের পরও ভ্যাকসিনে কোনো ঝুঁকি পাওয়া যায়নি। বরং এটি ক্যান্সার রোগীদের ক্ষেত্রে ইতিবাচক ফল দিয়েছে। ক্যান্সারের ধরনভেদে ৬০ থেকে ৮০ শতাংশ ক্ষেত্রে টিউমার সঙ্কোচন ও রোগের অগ্রগতি ধীর হয়েছে। একইসঙ্গে রোগীদের বেঁচে থাকার হারও বেড়েছে।

প্রথমে এ ভ্যাকসিন কোলোরেক্টাল ক্যান্সারের চিকিৎসায় প্রয়োগ করা হবে। পাশাপাশি গ্লিওব্লাস্টোমা ও মেলানোমা- বিশেষত চোখের মেলানোমার বিরুদ্ধে ভ্যাকসিন তৈরির উন্নত গবেষণা চলছে বলে জানান স্কভোর্তসোভা।

ভ্লাদিভোস্তকে ৩ থেকে ৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত ১০ম ইস্টার্ন ইকোনমিক ফোরামে (ইইএফ) তিনি এ ঘোষণা দেন। এবারের ফোরামে ৭৫টিরও বেশি দেশ থেকে ৮ হাজার ৪০০ এর বেশি প্রতিনিধি অংশ নেন।

বর্তমানে প্রোস্টেট ও ব্লাডার ক্যান্সারের জন্য কিছু ভ্যাকসিন ব্যবহৃত হচ্ছে। তবে আরও কার্যকর ক্যান্সার ভ্যাকসিন নিয়ে বিশ্বজুড়ে গবেষণা চলমান রয়েছে বলে জানিয়েছে আমেরিকান ক্যান্সার সোসাইটি।

 

 

কিউএনবি/আয়শা/০৮ সেপ্টেম্বর ২০২৫, /রাত ১১:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit