সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
স্পেনে ঢুকেও মেলেনি আশ্রয়, রাস্তায় মরক্কোর শত শত নাগরিক রুট নেতৃত্বে ফেরায় অবাক গিলক্রিস্ট ৮৬ রানের লক্ষ্য দিয়েও চ্যাম্পিয়ন, টি-টোয়েন্টিতে ইতিহাস রাষ্ট্রের আইন কর্মকর্তা নিয়োগে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে আদালত প্রাঙ্গণে আইনজীবীদের বিক্ষোভ সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদোর বিয়ের কার্ড, দাওয়াত পেয়েছিলেন মেসি? ‎সুস্থ সাংস্কৃতিক চর্চাই গড়বে মেধাবী ও মূল্যবোধসম্পন্ন প্রজন্ম—–লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু ইরানে হামলার বিষয়ে ট্রাম্পকে সতর্ক করেছেন সৌদি যুবরাজ যুদ্ধবিরতি নাকি প্রতারণার ছক— ট্রাম্প আসলে কী চান? সাবেক এমপি তুহিনসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা চলতি মাসে দেশজুড়ে টানা বৃষ্টি ও বন্যার আভাস

বৃষ্টিতে ভেসে গেল পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৯ Time View

স্পোর্টস ডেস্ক : বৃষ্টির কারণে পরিত্যক্ত পাকিস্তান-নিউজিল্যান্ডের মধ্যকার সুপার এইটের ম্যাচটি। টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের প্রতিটি খেলাই গুরুত্বপূর্ণ। ম্যাচ পরিত্যক্ত হওয়ায় দুই দল সমান ১ করে পয়েন্ট পায়।

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) যে প্লেয়িং কন্ডিশন রেখেছে, তাতে সুপার এইট পর্বের ম্যাচগুলির জন্যও বাড়তি দিন নেই। নির্দিষ্ট দিনেই হতে হবে খেলা। 

টি-টোয়েন্টি ম্যাচ হতে হলে, দুই দলকেই কমপক্ষে ৫ ওভার করে ব্যাট করতে হতো। তা সম্ভব না হওয়ায় সুপার ওভার খেলা হতো। যতক্ষণ না ম্যাচের ফয়সালা হচ্ছে, সুপার ওভার চলবে। বৃষ্টির জন্য সুপার ওভারও সম্ভব হয়নি। যে কারণে দুই দলের মধ্যে পয়েন্ট ভাগাভাগি হয়।

আজ শনিবার শ্রীলংকার রাজধানী কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে পাকিস্তান ও নিউজিল্যান্ড সুপার এইটের প্রথম ম্যাচে মুখোমুখি হয়। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। তবে টসের পর বৃষ্টির কারণে খেলা মাঠে গড়ায়নি। 

পাকিস্তান গ্রুপপর্বে নেদারল্যান্ডস, যুক্তরাষ্ট্র ও নামিবিয়াকে হারিয়ে সুপার এইটে উঠে যায়। তবে চির প্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে হেরে যায় বাবর আজমরা। অন্যদিকে নিউজিল্যান্ড গ্রুপর্বে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হারলেও আফগানিস্তান, আরব আমিরাত ও কানাডাকে হারিয়ে সুপার এইটে উঠে যায়। 

 

 

কিউএনবি/আয়শা/২৩ ফেব্রুয়ারী ২০২৬,/রাত ১২:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit