মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
নেত্রকোনায় আদালতের আদেশ ঘিরে জমি নিয়ে উত্তেজনা, জোরপূর্বক দখলচেষ্টার অভিযোগ ‘ফাইনালের আগে কী হয়েছিল?’ সন্দেহ আর্জেন্টাইন ফুটবলারের মায়ের মনেও ট্রুম্যান থেকে ট্রাম্প: ইসরাইল লবির চাপে বারবার নতি স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্টরা? পার্বতীপুরের পল্লীতে ৪ শতক বসত ভিটা নিয়ে প্রতিপক্ষের মারপীটে ৩ জন আহত। হার্দিককে ছাড়ার গুঞ্জনে যা বলল মুম্বাই যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না: ইরান ‘জেলেনস্কিই ইউক্রেনের সবচেয়ে বড় সমস্যা’ শতভাগ নিষেধাজ্ঞা-প্রতিরোধী রুশ যাত্রীবাহী বিমানের সফল উড্ডয়ন থাড ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়ানোর তোড়জোর বিদ্যুৎ বিপর্যয়ে আবারও অন্ধকারে কিউবা

নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষে সংঘর্ষ, নিহত ৪

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫২ Time View

ডেস্ক নিউজ :  নড়াইলের সদরে আধিপত্য বিস্তারের জেরে দু’পক্ষের সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার সিংগাশোলপুর ইউনিয়নের বড়কোলা গ্রামে এ ঘটনা ঘটে।

নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- রহমান খলিল (৬৬), তার পুত্র তাহাজ্জুদ হোসেন (৪৫), ফেরদৌস হোসেন এবং ওসিকুর ফকির (৩৫)

পুলিশ জানায়, সিংগাশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়রুজ্জামান মোল্লা সাথে আরেক সাবেক ইউপি চেয়ারম্যান উজ্জল শেখের বিরোধ চলছিল। পূর্ব বিরোধের জেরে আজ ভোরে খায়রুজ্জামান মোল্লার লোকজন হামলা চালায় উজ্জল শেখের লোকজনের ওপর, এতে ঘটনাস্থলে নিহত হয় ৩ জন।

পরবর্তীতে উজ্জল শেখের লোকজন পাল্টা হামলা চালায় খায়রুজ্জামান মোল্লার লোকজনের ওপর। এতে আহত হয় বেশ কয়েকজন। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে আরও একজনকে মারা যান।

এতে এ ঘটনায় এখন পর্যন্ত বাবা-ছেলেসহ ৪ জন নিহত হয়েছেন।

খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে যায়। পরিস্থিতি শান্ত করতে কাজ করছে তারা।

 

কিউএনবি/অনিমা/২৩ ফেব্রুয়ারী ২০২৬,/দুপুর ১২:২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit