বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
শিরোনাম
জল্পনায় ইতি টেনে অমিতাভ বললেন ‘অবসর নয়, ঘুমাতে যাচ্ছিলাম’ ম্যানইউর ইংলিশ বিস্ময়বালকের ক্লাব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণায় হতবাক কর্তৃপক্ষ-সমর্থকরা ডাকসুর মেঝেতে জিন্নাহ ও গোলাম আযমের ছবি রেখে শিক্ষার্থীদের পদদলন মুডিসের সুখবর: বাংলাদেশের ঋণমান এখন ‘স্থিতিশীল’ ‎দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে—–সমাজকল্যাণ মন্ত্রী আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন করায় পোশাক শ্রমিককে মারধরের অভিযোগ আটোয়ারী উপজেলা দুপ্রক’র উদ্যোগে সততা স্টোর পরিদর্শন ও আলোচনা সভা হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী নিম্নাঞ্চল ডুবিয়ে নয়,জীবন-জীবিকা সুরক্ষায় কাপ্তাই হ্রদের পানি ব্যবস্থাপনার সিদ্ধান্ত মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

সংরক্ষিত নারী আসনে থাকবেন কারা, জানালেন মির্জা ফখরুল

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬১ Time View

ডেস্ক নিউজ : সদ্যসমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এখন দেশব্যাপী আলোচনার কেন্দ্রবিন্দু হলো সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন। ইতোমধ্যে শপথ নিয়েছেন জনগণের ভোটে নির্বাচিত এমপি-মন্ত্রীরা। এই মুহূর্তে চলছে সংরক্ষিত নারী আসনে নির্বাচনকে ঘিরে রাজনৈতিক দলগুলোর নারী প্রার্থী বাছাই ও মনোনয়ন প্রক্রিয়া। 

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় অফিসে সংরক্ষিত নারী আসন প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, এটা সংসদে সিদ্ধান্ত হবে। প্রার্থী মনোনয়নে ক্ষেত্রে তাদের জনগণ এবং দলের সঙ্গে সম্পৃক্ততা থাকতে হবে। আমাদের দলের পক্ষ থেকে যারা দলের সঙ্গে আছেন তাদের প্রাধান্য দেওয়া হবে।

স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে মির্জা ফখরুল বলেন, সরকারের কিছু নিয়মকানুন আছে। কতগুলো মেয়াদ আছে, কতগুলো মেয়াদ শেষ হয়ে গেছে। সবগুলোকে একজায়গায় নিয়ে এসে সঠিক সময়ে নির্বাচন দিব। এই নির্বাচনকে প্রাধান্য দেওয়া হবে।

বিভিন্ন যায়গায় আওয়ামী লীগের অফিস খোলার বিষয়ে মির্জা ফখরুল বলেন, এটা আমরা চাইনি। যেহেতু আইনগতভাবে বলা আছে তাদের কার্যক্রম নিষিদ্ধ সেভাবেই এদেরকে দেখা হবে।

 

 

কিউএনবি/আয়শা/২৩ ফেব্রুয়ারী ২০২৬,/বিকাল ১:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit