বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
জল্পনায় ইতি টেনে অমিতাভ বললেন ‘অবসর নয়, ঘুমাতে যাচ্ছিলাম’ ম্যানইউর ইংলিশ বিস্ময়বালকের ক্লাব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণায় হতবাক কর্তৃপক্ষ-সমর্থকরা ডাকসুর মেঝেতে জিন্নাহ ও গোলাম আযমের ছবি রেখে শিক্ষার্থীদের পদদলন মুডিসের সুখবর: বাংলাদেশের ঋণমান এখন ‘স্থিতিশীল’ ‎দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে—–সমাজকল্যাণ মন্ত্রী আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন করায় পোশাক শ্রমিককে মারধরের অভিযোগ আটোয়ারী উপজেলা দুপ্রক’র উদ্যোগে সততা স্টোর পরিদর্শন ও আলোচনা সভা হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী নিম্নাঞ্চল ডুবিয়ে নয়,জীবন-জীবিকা সুরক্ষায় কাপ্তাই হ্রদের পানি ব্যবস্থাপনার সিদ্ধান্ত মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

জল্পনায় ইতি টেনে অমিতাভ বললেন ‘অবসর নয়, ঘুমাতে যাচ্ছিলাম’

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৭ Time View
ডেস্ক নিউজ :অভিনয় এবং সঞ্চালনা—দুটোই সমানতালে চালিয়ে যাচ্ছেন বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন। ৮৩ বছর বয়সেও যেন টগবগে এক যুবক। এখনো তীব্র কাজের ক্ষুধা নিত্য যাকে তাড়িয়ে বেড়ায়, সেই তিনিই কিনা অবসরে যাচ্ছেন বলে সম্প্রতি গুঞ্জন চাউর হয়। তবে জল্পনার জল খুব বেশি গড়াতে দেননি বিগ বি। জানিয়ে দিলেন, সংবাদমাধ্যমে তার মন্তব্যকে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে।    সম্প্রতি নিজের একটি ব্লগ পোস্টকে কেন্দ্র করে বিভিন্ন সংবাদমাধ্যমে শুরু হওয়া জল্পনার কড়া জবাব দিয়েছেন অমিতাভ বচ্চন। স্পষ্টভাবে তিনি জানিয়েছেন, অবসর নিয়ে তার মন্তব্যকে পুরোপুরি ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। অভিনয় বা গেম শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’ সঞ্চালনা থেকে বিদায় নেওয়ার কোনো পরিকল্পনা আপাতত তার নেই, বরং ব্লগ পোস্টে তিনি কেবল দিনের কাজ শেষে রাতে ঘুমাতে যাওয়ার কথা বুঝিয়েছিলেন বলে স্পষ্ট করেছেন বর্ষীয়ান এই অভিনেতা।

নিজের অফিশিয়াল ব্লগে পুরো বিষয়টি খোলাসা করে সংবাদমাধ্যমের একাংশ ও সাধারণ মানুষের ভুল ধারণার সমালোচনা করেছেন প্রবীণ এই সুপারস্টার। ক্ষোভ প্রকাশ করে বিগ বি লিখেছেন, রাতে তিনি অত্যন্ত সাধারণভাবেই লিখেছিলেন, অনেক রাত হয়েছে, এবার অবসর নেওয়ার সময় এসেছে। সাধারণ জ্ঞানে যে কেউ বুঝবেন, গভীর রাতে এর অর্থ হলো ঘুমাতে যাওয়া। কিন্তু দেশের তথাকথিত বিবেক ও চূড়ান্ত তথ্য সরবরাহকারী হিসেবে দাবি করা সংবাদমাধ্যম এই নিয়ে বিভ্রান্তি ছড়িয়েছে। নিজের বক্তব্যের সমর্থনে একটি পত্রিকায় তাকে নিয়ে প্রকাশিত অবসরের সংবাদের কাটিংও ব্লগে সংযুক্ত করেন তিনি।

বিতর্কের অবসান ঘটিয়ে ৮৩ বছর বয়সেও দুর্দান্ত গতিতে কাজ করে যাওয়া এই প্রবীণ অভিনেতা অত্যন্ত রসাত্মক কিন্তু কড়া সুরেই নিজের অবস্থান স্পষ্ট করেছেন। তিনি লেখেন, ‘জি নেহি হুজুর, ম্যায় কাম সে রিটায়ার নেহি হো রহা হুঁ; অ্যাংরেজি মে ইসকা মতলব হোতা হায় ম্যায় অব সোনে যা রহা হুঁ। অউর ওয়াহা মান্যবর আপকো আনে কা নিমন্ত্রণ নেহি হায়।’ অর্থাৎ, মোটেও না জনাব, আমি কাজ থেকে অবসর নিচ্ছি না; ইংরেজিতে রাতের বেলা এই শব্দ ব্যবহারের মানে হলো আমি এখন ঘুমাতে যাচ্ছি। আর হে সম্মানিত মহাশয়, সেখানে আপনার আসার কোনো আমন্ত্রণ নেই।

বর্তমানে কাজ থেকে বিরতি নেওয়ার কোনো ভাবনাই যে তার মাথায় নেই, তা তার কর্মব্যস্ত সূচি দেখলেই স্পষ্ট বোঝা যায়। তিনি ২০০০ সাল থেকেই জনপ্রিয় টিভি গেম শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’-র সঙ্গে যুক্ত রয়েছেন এবং বর্তমানে এর ১৮তম মৌসুমের সঞ্চালনা করছেন। কেবল ২০০৭ সালে এক বছরের জন্য শাহরুখ খান এই শোর সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন, তা ছাড়া বাকি পুরো সময়জুড়ে এই শোর হাল ধরে রেখেছেন অমিতাভ নিজেই।

পাশাপাশি বড় পর্দায় সমানভাবে দাপিয়ে বেড়াচ্ছেন হিন্দি সিনেমার এই কিংবদন্তি। ২০২৪ সালে মেগাস্টার রজনীকান্তের সঙ্গে ‘ভেট্টাইয়ান’ চলচ্চিত্রে তাকে শেষবারের মতো অভিনয় করতে দেখা গিয়েছে। এ ছাড়া ফারহান আখতারের ‘১২০ বাহাদুর’ ছবিতে ধারাভাষ্যকারের ভূমিকায় কণ্ঠ দিয়েছেন তিনি। বর্তমানে তিনি পরিচালক নাগ অশ্বিনের ‘ক্লকি ২৮৯৮ এডি: পার্ট ২’ ছবির কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন, যেখানে তিনি পুনরায় ‘অশ্বত্থামা’ চরিত্রে পর্দায় অবতীর্ণ হবেন। জনপ্রিয় এই সিক্যুয়েলটিতে অমিতাভ বচ্চনের পাশাপাশি প্রভাসকে ‘ভৈরব’ এবং কামাল হাসানকে ‘সুপ্রিম ইয়াসকিন’ চরিত্রে পুনরায় দেখা যাবে।

সূত্র: মিড-ডে

 

কিউএনবি/অনিমা/১৫ সেপ্টেম্বর ২০২৬,/রাত ১১:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit