বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন

আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন করায় পোশাক শ্রমিককে মারধরের অভিযোগ

মশিউর রহমান, আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৩ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : ঢাকার আশুলিয়ায় ধামসোনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মো. ইসরাফিল হোসেনকে সমর্থন করায় শাজাহান নামে এক পোশাক শ্রমিককে মারধর করে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আব্দুল গফুর মিয়ার স্বজনদের বিরুদ্ধে।

রোববার রাত ১০টার দিকে আশুলিয়ার ভাদাইল মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে।
ভুক্তভোগী শাজাহান ভাদাইল এলাকায় বসবাস করেন। তিনি ডিইপিজেডের এক্সপেরিয়েন্স নামের একটি পোশাক কারখানায় কর্মরত। শাজাহানের অভিযোগ, চেয়ারম্যান প্রার্থী মো. ইসরাফিল হোসেনের সমর্থক হওয়ায় আব্দুল গফুর মিয়ার স্বজনদের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়।

একপর্যায়ে শরীফ, আরিফ, হিরণ ও কুরবান আলী তাকে মারধর করেন। এতে তিনি রক্তাক্ত জখম হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন। ভুক্তভোগী শাজাহান বলেন, “রাজনৈতিক সমর্থনের কারণে আমাকে মারধর করা হয়েছে। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই। প্রশাসনের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।”
অভিযুক্ত শরীফ, আরিফ, হিরণ ও কুরবান আলীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি। তবে এ বিষয়ে জানতে চাইলে আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান প্রার্থী আব্দুল গফুর মিয়া বলেন, “এ বিষয়ে আমি কিছুই জানি না। আমি ঢাকায় আছি। এসে বিষয়টি জেনে পরে জানাতে পারব।”

চেয়ারম্যান প্রার্থী মো. ইসরাফিল হোসেন অভিযোগ করে বলেন, “শাজাহান আমার অফিসে এসেছিল। তখন আমি অফিসে ছিলাম না। সে ফোন দেওয়ার পর তাকে অপেক্ষা করতে বলি। এর মধ্যে সে চটপটি খেতে যায়। সেই সুযোগে গফুরের লোকজন এসে তাকে মারধর করে রক্তাক্ত জখম করেছে। নির্বাচন করা ও কাউকে সমর্থন করা মানুষের গণতান্ত্রিক অধিকার।

আমার অনেক শ্রমিক সমর্থক রয়েছেন। এ ঘটনার পর তারা আতঙ্কের মধ্যে আছেন। এমন পরিস্থিতি চলতে থাকলে নির্বাচন সুষ্ঠু হবে কীভাবে? আমি ঘটনার সঠিক তদন্ত করে জড়িতদের উপযুক্ত শাস্তির দাবি জানাই।”এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, “এ ঘটনায় অভিযোগ হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”

কিউএনবি/আয়শা/১৫ সেপ্টেম্বর ২০২৬,/রাত ১১:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit