সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনাম
পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ে সেমিস্টার ফি কমানোর দাবিতে আন্দোলন বাংলাদেশিদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিলেন শিলিগুঁড়ির হোটেল মালিকরা ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহার না করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের কারামুক্তির পর অবশেষে শুটিংয়ে ফিরলেন রাজপাল যাদব পুলিশের কাজে কেউ হস্তক্ষেপ করলে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ ধানের চারা নষ্ট করার প্রতিবাদ করায় প্রতিপক্ষের মারটি॥ বাবরের স্ট্রাইক রেট নিয়ে যা বললেন ডু প্লেসি যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ‘অন্তর্বর্তী চুক্তি’ নয়: ইরান

১৪ বছর পর ফের তেল রপ্তানি শুরু করল সিরিয়া

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : দীর্ঘ ১৪ বছর পর আবারও আন্তর্জাতিক বাজারে তেল রপ্তানি শুরু করেছে সিরিয়া। সোমবার দেশটির পশ্চিমাঞ্চলীয় তারতুস বন্দর থেকে ৬ লাখ ব্যারেল পরিমাণ অপরিশোধিত তেল রপ্তানি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন এক সিরিয়ান কর্মকর্তা, যিনি বার্তাসংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।

তেলটি রপ্তানি করা হয়েছে বি সার্ভ এনার্জি নামে একটি গ্লোবাল ওয়েল ট্রেডিং ফার্মের কাছে। সিরিয়া ২০১০ সালের পর প্রতিদিন ৩ লাখ ৮০ হাজার ব্যারেল অপরিশোধিত তেল রপ্তানি করলেও, ২০১১ সালে দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদ এর বিরুদ্ধে শুরু হওয়া গৃহযুদ্ধ এবং পরবর্তী মার্কিন ও ইউরোপীয় নিষেধাজ্ঞার কারণে রপ্তানি বন্ধ হয়ে যায়।

তবে সম্প্রতি, যুক্তরাষ্ট্র সিরিয়ার ওপর আরোপিত কিছু নিষেধাজ্ঞা শিথিল করায়, দেশটি পুনরায় আন্তর্জাতিক তেল বাণিজ্যে যুক্ত হতে সক্ষম হয়েছে। সিরিয়ান তেলক্ষেত্রের বেশিরভাগই কুর্দি নিয়ন্ত্রিত উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত, যেখানে তেল উত্তোলনের কাজ চলছে।

এটি সিরিয়ার অর্থনৈতিক পুনরুদ্ধারের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে, তবে আন্তর্জাতিক মহলে সিরিয়ার তেল রপ্তানির বিষয়টি এখনও বিতর্কিত। সূত্র : রয়টার্স

কিউএনবি/অনিমা/০২ সেপ্টেম্বর ২০২৫/দুপুর ১:০৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit