বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন

এন্দ্রিকের সামর্থ্য নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই: রোনালদো

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ৪১ Time View

স্পোর্টস ডেস্ক : ফিফা বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ১-১ গোলে ড্র করে হতাশা নিয়ে শুরু করেছে ব্রাজিল। সেই ম্যাচে তরুণ ফরোয়ার্ড এন্দ্রিকের না খেলা নিয়ে সমর্থকদের মধ্যে অসন্তোষ দেখা দিলেও তার পাশে দাঁড়িয়েছেন ব্রাজিলের কিংবদন্তি স্ট্রাইকার রোনালদো।

‘রেসেনহা দা কোপা’ অনুষ্ঠানে রোনালদো বলেন, ‘আমি নিশ্চিত, সে সুযোগ পাবে। কোনো এক সময় সে মাঠে নামবে। এখন আক্রমণভাগে সে তৃতীয় বিকল্প। ইগর থিয়াগো ও মাতেউস কুনিয়া আছে, এরপর সে।’তিনি আরও বলেন, ‘মরক্কোর বিপক্ষে ব্রুনো গিমারাইসের চোটের কারণে পরিবর্তনের ঘটনা না ঘটলে সম্ভবত এন্দ্রিক মাঠে নামত। আনচেলত্তি তখন জয়ের জন্যই চেষ্টা করছিলেন। সে প্রস্তুত, এ নিয়ে কোনো সন্দেহ নেই।’

রোনালদো মনে করেন, এন্দ্রিকের সামর্থ্য নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই। তার মতে, ব্রাজিলের বর্তমান আক্রমণভাগে প্রতিযোগিতা অনেক বেশি এবং এন্দ্রিকও তার সতীর্থদের সমপর্যায়ের একজন ফুটবলার। এদিকে বিশ্বকাপের গ্রুপ পর্বে ব্রাজিলের সামনে এখন হাইতির বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ। রোনালদোর মতে, এই ম্যাচটি দলের আত্মবিশ্বাস ফিরে পাওয়ার বড় সুযোগ। শুধু জয় নয়, গোল ব্যবধানও গ্রুপের শীর্ষস্থান নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

 

 

কিউএনবি/আয়শা/১৬ জুন ২০২৬,/রাত ৮:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit