বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
মাদক বিক্রেতাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ তাহসিন হত্যা মামলায় ডেভিড ইমন শ্যোন অ্যারেস্ট ছেলেদের চুল ভালো রাখার উপায় অ্যালার্ম ছাড়াই ঘুম থেকে উঠবেন যেভাবে ইসলামী বিশ্ববিদ্যালয়ে জাপানি ও চীনা ভাষা শিক্ষার উদ্যোগ দক্ষিণ আফ্রিকাতেও বাংলাদেশের প্রতিদ্বন্দ্বিতা দেখার আশায় ডি ভিলিয়ার্স ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ৬লাখ ৩৪ হাজার টাকার মা,দক ও চোরাচালানি পণ্য আ,টক চেয়ার বা সোফার পেছনে জাতীয় পতাকা ব্যবহার বন্ধে হাইকোর্টের নির্দেশ ইনস্টাগ্রামের এক মেসেজে বদলে গেল রুক্মিণীর ভাগ্য অভিবাসন ব্যবস্থাপনা সুসংহত করতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের আহ্বান

চক্ষু রোগীদের মাঝে বিনামুল্যে চশমা দিলেন, ব্যারিস্টার কায়সার কামাল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৮ Time View

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে, নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিভিন্ন গ্রামের খেটে খাওয়া মানুষদের ইতোমধ্যে বিনামূল্যে চোখের ছানি অপারেশন করানো হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে বিরিশিরি ইউনিয়নের কাপাসাটিয়া বাজার এলাকায় অপারেশন পরবর্তি সময়ে ফলোআপ করণ সহ ওই রোগীদের বিনামুল্যে চশমা বিতরণ করা হয়।

এ সময়, জেলা বিএনপি’র সাবেক যুগ্ম-আহ্বায়ক বজলুর রহমান পাঠান, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টার, বিরিশিরি ইউনিয়ন বিএনপি’র সভাপতি আলহাজ্ব আজিজুল হক ফকির, সাধারণ সম্পাদক আবুল বাশার, কাকৈরগড়া ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক রাজা মিয়া, পৌর যুবদলের সদস্য সচিব স¤্রাট গনি সহ বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

খোঁজ নিয়ে জানা যায়, কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের অর্থায়নে, দুর্গাপুরের বিভিন্ন ইউনিয়ন থেকে ১১ ধাপে, ময়মনসিংহের বিএনএসবি চক্ষু হাসপাতালের মাধ্যমে মোট ৪৫০ নারী-পুরুষকে চোখের অপারেশন করানো হয়েছে। পরবর্তীতে ধাপে ধাপে রোগীদের ফলোআপ করানো হয় এবং আজকে ৪৫ জন রোগীকে বিনামুল্যে চশমা বিতরণ করা হয়।

কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেন, বিএনপি মা-মাটি ও মানুষের দল। আমরা সব সময় আর্তমানবতার সেবায় কাজ করে আসছি। চোখের অপারেশনকৃত রোগীদের ডাক্তারদের পরামর্শ অনুযায়ী আজকে চশমা প্রদান করা হয়েছে। মানবতার সেবায় বিএনপি, জনাব তারেক রহমানের এই বক্তব্যকে ধারণ করে আমরা আর্তমানবতার সেবায় নিজেদের নিবেদিত রাখতে দৃঢ় প্রতিজ্ঞ।

 

 

কিউএনবি/আয়শা/২৫ সেপ্টেম্বর ২০২৫, /সন্ধ্যা ৭:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit