রবিবার, ২১ জুন ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
শিরোনাম
আশুলিয়ায় কিশোরী ধর্ষণের ঘটনায় আটক-৩ নওগাঁয় সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল থেকে ৪১জনের মাঝে অনুদানের টাকা  বিতরণ  তারুণ্যের মেধা ও প্রযুক্তির শক্তিতেই গড়ে উঠবে সুখী-সমৃদ্ধ নতুন বাংলাদেশ: ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল। বোচাগঞ্জে ক্রিকেট টুনামেন্টে মরহুম রিয়াজুল হক চৌধুরী স্মৃতি সংসদ চ্যাম্পিয়ন নওগাঁয় মরক্কো ফুটবল দলকে শুভেচ্ছা জানিয়ে মোটরসাইকেল শোভাযাত্রা মাটিরাঙ্গায় নারকেল গাছ পড়ে নারীর মর্মান্তিক মৃত্যু। দুর্গাপুরে মাদকবিরোধী সমাবেশ নোয়াখালীতে অজ্ঞাত যানবাহনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় বৃদ্ধ নিহত রাঙামাটিতে পুলিশের জালে ২২ মামলার আসামি, ইয়াবাসহ গ্রেফতার ৯ জন শেখ হাসিনার প্রত্যাবর্তন কতটা সম্ভব?

ভবন থেকে নিচে পড়ে চীনের জনপ্রিয় অভিনেতার মৃত্যু

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৪ Time View

বিনোদন ডেস্ক : চীনের জনপ্রিয় গায়ক ও অভিনেতা ইউ মেংলং মারা গেছেন। মাত্র ৩৭ বছর বয়সে মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে তার। 

গত বৃহস্পতিবার বেইজিংয়ে এক ভবন থেকে পড়ে এই তারকা প্রাণ হারান। খবরটি প্রকাশ্যে আসতেই শোকের আবহ নেমে এসেছে চীনসহ পূর্ব এশিয়ার বিনোদন অঙ্গনে।

একটি বিবৃতির মাধ্যমে অভিনেতার মৃত্যুর খবর নিশ্চিত করেছে ইউ মেংলং-এর টিম। বিবৃতিতে বলা হয়, অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আমাদের প্রিয় মেংলং ১১ সেপ্টেম্বর এক ভবন থেকে পড়ে মারা গেছেন। পুলিশ ইতোমধ্যে জানিয়েছে এটি কোনো অপরাধমূলক ঘটনা নয়। আমরা তার আত্মার শান্তি কামনা করছি এবং আশা করছি প্রিয়জনেরা তাকে ভালোবাসায় স্মরণ করবেন।

স্থানীয় সূত্র জানায়, মৃত্যুর কয়েকদিন আগে বন্ধুবান্ধবদের সঙ্গে সময় কাটাচ্ছিলেন ইউ। ৯ সেপ্টেম্বর রাতে বন্ধুদের সঙ্গে খাওয়া-দাওয়ার পর ১১ সেপ্টেম্বর ভোরে তিনি ঘুমাতে যান এবং কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ করে দেন। পরদিন সকালে বন্ধুরা তাকে খুঁজে না পেয়ে বাইরে বের হন। তখনই নিচে ইউ মেংলং-এর মরদেহ পড়ে থাকতে দেখে এক প্রতিবেশী পুলিশে খবর দেন।

যদিও পুলিশ নিশ্চিত করেছে, ঘটনাটি আত্মহত্যা নয় এবং এর সঙ্গে কোনো অপরাধ জড়িত নয়। তবে মৃত্যুর সঠিক কারণ খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, জনপ্রিয় সিরিজ ‘এটারনাল লাভ’ এবং ‘গো প্রিন্সেস গো’–এর প্রধান চরিত্রে অভিনয় করে বিপুল খ্যাতি অর্জন করেছিলেন ইউ মেংলং। তার আকস্মিক প্রয়াণে শোকস্তব্ধ ভক্ত ও সহকর্মীরা; সামাজিক মাধ্যমে শোকবার্তা জানাচ্ছেন তারা।

কিউএনবি/অনিমা/১৩ সেপ্টেম্বর ২০২৫, /সকাল ৭:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit