শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
নেপালে শোভাযাত্রা থেকে যে কারণে ছড়িয়ে পড়ল ভয়াবহ দাঙ্গা মরক্কো থেকে সাঁতরে স্পেনে ৬০ হাজার অভিবাসী, মৃতের সংখ্যা বেড়ে ৪১ তুরস্কের সাবেক প্রধানমন্ত্রীর রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা হঠাৎ কেন সাঁতরে সমুদ্র পেরিয়ে স্পেনে যাচ্ছে মানুষ রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর সুগার মিল সারা বছর উৎপাদনশীল করার চিন্তা সরকারের : রিজভী বিশ্বকাপের অংশীদারিত্ব ইস্যুতে পদত্যাগ করলেন ইনফান্তিনোর উপদেষ্টা বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২ মরক্কো থেকে স্পেনে হাজারো অভিবাসীর অনুপ্রবেশ, ৯ জনের মৃত্যু মরক্কো দিয়ে নজিরবিহীন অনুপ্রবেশ, সীমান্তে সেনা পাঠাচ্ছে স্পেন

দুই শিবির নেতার ক্রসফায়ারের রোমহর্ষক সেই ঘটনা চৌগাছায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালের প্রতিনিধি দলের তদন্ত টিম

এম এ রহিম চৌগাছা (যশোর)
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ১২৫ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালের তদন্ত সংস্থার একটি প্রতিনিধিদল যশোরের চৌগাছায় দুই শিবির নেতার ক্রসফায়ারের রোমহর্ষক সেই ঘটনার তদন্ত করলেন। বৃহস্পতিবার (২৮ আগস্ট) দিনব্যাপী এ প্রতিনিধিদল ঘটনাস্থল, থানা, হাসপাতাল ও সাধারণ মানুষের নিকট গিয়ে তদন্ত করলেন রোমহর্ষক সেই ঘটনার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালের উপ-পরিচালক মোয়াজ্জেম হোসেনের নেতৃত্বে ৩ সদস্যের একটি প্রতিনিধি দল সরেজমিনে এ তদন্তে আসেন। তদন্ত কমিটির নিকট শিবির নেতা ইসরাফিল হোসেন ও রুহুল আমিন ঘটনাস্থলে (বুন্দলীতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে) দাড়িয়ে বলেন, পতিত সরকারের শাসন আমলে ২০১৬ সালের ৪ আগস্ট তৎকালিন চৌগাছা থানার ওসি মশিউর রহমান, সেকেন্ড অফিসার এস আই আকিক, এস আই মখলেস, এস আই আহসান, এএস আই মাজেদ হোসেন ও তাদের সঙ্গীরা আমাদেরকে মহেশপুর-চৌগাছা সড়কের টেঙ্গুরপুর মোড় থেকে কোন কারণ ছাড়াই আটক করেন।

পরে রাতে আমাদেরকে উপজেলার নারায়নপুর ইউনিয়নের বুন্দলীতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে নিয়ে মিথ্যা নাটক সাজিয়ে আমাদের দুইজনের পায়ে গুলি করেন। সেখান থেকে আমাদেরকে চৌগাছা সরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরী বিভাগে কর্মরত চিকিৎসক আমাদের যশোর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখান থেকে ঢাকা পঙ্গুতে। সেখানে ইসরাফিল হোসেনের ১টি ও রুহুল আমিনের ১টি পা কেটে বাদ দেওয়া হয়। সেখান থেকে আমাদেরকে জেলে পাঠানো হয়। পরে এ ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের তদন্ত করতেই বৃহস্পতিবার দিন ব্যাপী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রতিনিধিদল তদন্তে আসেন।

দিনব্যাপী এ প্রতিনিধিদল ঘটনাস্থল, থানা হাসপাতাল ও সাধারণ মানুষের নিকট গিয়ে তদন্ত করেন। সরেজমিনে ঘটনাস্থল বুন্দলীতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় পৌঁছিয়ে রোমহর্ষক সেই ঘটনার বর্ণনা শোনের প্রত্যক্ষদর্শী ও এলাকার মানুষের মুখ থেকে। এ সময় এ প্রতিনিধি দল ৩৭ জনের সাক্ষ্য গ্রহণ করেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালের উপ-পরিচালক মোয়াজ্জেম হোসেন বলেন, আমরা দিনব্যাপী ঘটনাস্থল, হাসপাতাল, থানা ও সাধারণ মানুষের নিকট থেকে সাক্ষ্য গ্রহণ করেছি। এটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালের রির্পোট সংশ্লিষ্ট শাখায় পৌঁছিয়ে দেওয়া হবে। 

কিউএনবি/অনিমা/২৮ আগস্ট ২০২৫/রাত ৮:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit