শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন

‘লাল সিং চাড্ডা’ কি আমিরের জীবনের বড় ট্র্যাজেডি?

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ৬৩ Time View

বিনোদন ডেস্ক : আকাশচুম্বী প্রত্যাশা, চার বছরের হাড়ভাঙা পরিশ্রম আর বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ এর সেই চিরচেনা নিখুঁত অভিনয়ের জাদু,সবই যেন এক নিমেষে ধুলোয় মিশে গেল। ‘থ্রি ইডিয়টস’ থেকে ‘পিকে’, বক্স অফিসের সব সমীকরণ পাল্টে দেওয়া যে মানুষটি সাফল্যের চূড়ায় বসেছিলেন, আজ তিনিই কি না এক চরম হতাশায় মুহ্যমান!

হলিউডের আইকনিক ‘ফরেস্ট গাম্প’-এর ছায়ায় গড়া ‘লাল সিং চাড্ডা’ নিয়ে আমির খানের স্বপ্ন ছিল হিমালয়সম। কিন্তু বড় পর্দা আর দর্শকদের রূঢ় বাস্তবতায় সেই রঙিন স্বপ্ন হয়ে রইল কেবল এক বেদনার নাম। দীর্ঘ ক্যারিয়ারে একের পর এক ব্লকবাস্টার উপহার দেওয়া আমির কি তবে নিজের সবচাইতে উচ্চাভিলাষী প্রজেক্টেই হেরে গেলেন? লাল সিংয়ের দৌড় যেখানে থামল, সেখান থেকেই শুরু হলো এক সুপারস্টারের আত্মিক যন্ত্রণার নতুন গল্প।
দীর্ঘ তিন বছরের পরিশ্রম শেষে ২০২২ সালে মুক্তি পায় ‘লাল সিং চাড্ডা’। ছবিটির স্বত্ব কেনার জন্য একটি সংস্থা আমিরকে ১৮০ কোটি টাকা দিলেও ছবি নির্মাণের ক্ষেত্রে তাদের কোনো পরামর্শই গ্রাহ্য করেননি অভিনেতা। আমির ভেবেছিলেন, ছবিটি অনায়াসেই ৩০০ কোটির ঘর ছাড়িয়ে যাবে। কিন্তু মুক্তির পর দেখা যায় উল্টো চিত্র। বক্স অফিসে মুখ থুবড়ে পড়ার পাশাপাশি নেটিজেনদের কঠোর সমালোচনায় বিদ্ধ হন এই তারকা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই কঠিন সময়ের স্মৃতি চারণ করে আমির খান বলেন, ‘আমি খুব সহজেই ধরে নিয়েছিলাম, ২০০ কোটির ছবি ৩০০ কোটি অনায়াসে ব্যবসা করবে। আসলে আমি অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে পড়েছিলাম। এই মনে হওয়াটা ভুল ছিল। আসলে এই ছবিটা মানুষের সঙ্গে সংযোগ স্থাপন করতেই পারেনি।’
ব্যর্থতার সেই দিনগুলোতে মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়েছিলেন আমির। নিজের আবেগ নিয়ন্ত্রণ করা তার জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছিল। আমির জানান, ‘সেই সময় এই ব্যর্থতার কথা ভেবে ভেবে সারা দিন আমার চোখে জল চলে আসত। আমি নিজের আবেগকে ধরে রাখতে পারতাম না। কিন্তু সেই সময় আমার মা, দুই বোন, আমার সন্তানেরা এবং আমার প্রাক্তন স্ত্রী সবাই সহযোগিতা করেছে ওই পরিস্থিতি থেকে আমাকে বার করার জন্য।’
এই ব্যর্থতা আমিরকে এতটাই বিচলিত করেছিল যে, এক সময় তিনি অভিনয় জগতকে বিদায় জানানোর সিদ্ধান্তও নিয়েছিলেন। যদিও শেষ পর্যন্ত সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন তিনি। চার বছর ধরে রুপালি পর্দায় তাকে দেখা না গেলেও বর্তমানে ছেলে জুনেইদের ‘এক দিন’ ছবির কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন আমির।

 

 

কিউএনবি/আয়শা/২৫ মার্চ ২০২৬,/রাত ১১:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit