রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
শিরোনাম
৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে এআই, রোবোটিক্স ও কারিগরি শিক্ষা : মাহ্দী আমিন জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেবা, ২৫০০ নতুন পদ সৃষ্টি সৌদির সামরিক ঘাঁটিতে হুথিদের মিসাইল ও ড্রোন হামলা দুপুরের মধ্যে ৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর গুলশানে ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২৫ জন দশ দিনের রিমান্ডে নজরে পুতিনের ‘ডুমসডে প্লেন’, কী আছে ‘ফ্লাইং ক্রেমলিনে’ ঝুঁকি এড়াতে এআই মডেলের উন্নয়ন ধীর করার আহ্বান অ্যানথ্রপিক সিইওর সিগন্যাল অমান্য করে মোটরসাইকেলের ধাক্কা, ২ পুলিশ সদস্য আহত মোহাম্মদপুরে কিশোরগ্যাংয়ের কোনো অস্তিত্ব থাকবে না: ডিএমপি কমিশনার

দুবাইয়ে লটারিতে ১২ কোটি টাকা জিতলেন প্রবাসী বাংলাদেশি

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ৬৩ Time View

ডেস্ক নিউজ : দুবাই ডিউটি ফ্রি মিলেনিয়াম মিলিয়নিয়ার ড্রতে ১০ লাখ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ কোটি টাকার বেি জিতে রাতারাতি কোটিপতি বনে গেছেন এ কে মনিরুল ইসলাম নামের এক প্রবাসী বাংলাদেশি। বুধবার (২৫ মার্চ) দুল ডিউটি ফ্রির সদর দপ্তরে অনুষ্ঠিত এই ড্রতে তার ভাগ্য খুলে যায়।

৫২ বছর বয়সী মনিরুল ইসলাম গত ১০ বছর ধরে বাহরাইনের রাজধানী মানামায় বসবাস করছেন। তিনি সেখানে বাংলাদেশ দূতাবাসে অফিস সহকারী (ক্লার্ক) হিসেবে কর্মরত আছেন। তিন সন্তানের জনক মনিরুল গত তিন বছর ধরে নিয়মিত দুবাই ডিউটি ফ্রির এই লটারিতে অংশ নিচ্ছিলেন। অবশেষে গত ১৮ মার্চ অনলাইনে কেনা ‘মিলেনিয়াম মিলিয়নিয়ার সিরিজ ৫৩৯’-এর ৪২৫৭ নম্বর টিকিটটি তাকে এই বিপুল পরিমাণ অর্থ এনে দেয়।
লটারি জেতার পর উচ্ছ্বসিত মনিরুল ইসলাম দুবাই ডিউটি ফ্রি কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানান। নিজের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, এই জয়ের ফলে এখন তিনি বাংলাদেশে তার পরিবারের জন্য নিজের একটি বাড়ি তৈরি করতে পারবেন। উল্লেখ্য, ১৯৯৯ সালে দুবাই ডিউটি ফ্রির এই প্রমোশন শুরু হওয়ার পর থেকে লটারি জিতে মিলিয়নিয়ার হওয়া তৃতীয় বাংলাদেশি হলেন মনিরুল ইসলাম।
এদিকে মিলেনিয়াম মিলিয়নিয়ার ড্রয়ের পাশাপাশি বিলাসবহুল মোটরবাইকের জন্য ‘ফাইনেস্ট সারপ্রাইজ ড্র’ও অনুষ্ঠিত হয়। এতে পাকিস্তানের শিয়ালকোটের এক বাসিন্দা ‘এপ্রিলিয়া আরএসভি৪ ১১০০’ (কালো-হলুদ রঙের) মডেলের একটি দামি মোটরবাইক জিতেছেন। পাঁচ সন্তানের জনক এবং পেশায় ডিজাইনার ওই ব্যক্তি গত ৯ মার্চ অনলাইনে প্রথমবার ফাইনেস্ট সারপ্রাইজ সিরিজ ৬৬১’-এর ০৮৮২ নম্বর টিকিটটি কিনেই এই চমকপ্রদ পুরস্কার জিতেন।
সূত্র: খালিজ টাইমস

 

 

 

কিউএনবি/আয়শা/২৫ মার্চ ২০২৬,/রাত ১১:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit