মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব আরও জোরদার করার প্রত্যয় সারা দেশে ভারি বৃষ্টির আভাস জাতীয় গ্রিডে আগস্টের শেষে রূপপুরের বিদ্যুৎ যুক্ত হবে স্বাস্থ্যসেবা কোনো বিশেষ সুবিধা নয়, এটি মৌলিক অধিকার: জুবাইদা রহমান সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী বড় পরিবর্তন আসছে ব্যাংক খাতে, খেলাপি ঋণ কিনবে বিশেষ কোম্পানি! পথশিশুদের সুরক্ষায় ৪২০ কোটি টাকার মেগা প্রকল্প নিচ্ছে সরকার বের্নার্দোর হেডার চলে গেল বাইরে দিয়ে দেশের সব অনুমোদিত ডিলার ব্যাংকের জন্য কেন্দ্রীয় ব্যাংকের জরুরি নির্দেশনা প্রাথমিক বিদ্যালয়ে প্রধানমন্ত্রীর লেখা বই সংরক্ষণের নির্দেশনা বাতিল

রাঙ্গামাটিতে পুলিশের বিশেষ অভিযানে চোরাই মাইক্রোবাস উদ্ধার; আটক-২

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ৪৫ Time View

আলমগীর মানিক, রাঙ্গামাটি : রাঙ্গামাটি পার্বত্য জেলায় কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে চুরির একটি মামলার দুই এজাহারভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় চোরাইকৃত একটি মাইক্রোবাসও উদ্ধার করা হয়। 

জনৈক মো: হান্নান নামের এক ব্যক্তি রাঙামাটি কোতয়ালী থানায় দায়ের করা এজাহারে উল্লেখ করেন, নুরুল আলম (৪৫), রুবেল দাশ ও অন্তর দাশ নামের তিন ব্যক্তি তার মালিকানাধীন টয়োটা মাইক্রোবাস (রেজিস্ট্রেশন নম্বর: চট্ট মেট্রো-চ-১১-৯৭৯৮) গাড়িটি গত ১০/০৩/২০২৬ ইং তারিখে চট্টগ্রাম থেকে রাঙামাটিতে ভাড়ায় নিয়ে এসে গাড়িটি অজ্ঞাত স্থানে চুরি করে নিয়ে যায়। এই ঘটনায় গাড়ির মালিক মো: হান্নান বাদি হয়ে রাঙামাটি কোতয়ালী থানায় মামলা দায়ের করেন। 

রাঙামাটি কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো: জসিম উদ্দিন উক্ত মামলার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, রাঙামাটির পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় আমাদের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। অভিযানের অংশ হিসেবে ২৪ মার্চ সন্ধ্যা আনুমানিক ৬টা ৪০ মিনিটে বান্দরবান সদর থানার পৌর এলাকার ধানস পাখির মোড় (পাখিচত্ত্বর) এলাকা থেকে মোঃ নূরুল আলম (৪৫)-কে গ্রেফতার করা হয়।
তিনি চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া এলাকার বাসিন্দা। পরবর্তীতে ২৫ মার্চ রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে চট্টগ্রামের লোহাগাড়া থানার আমিরাবাদ রাজঘাটা এলাকায় অভিযান চালিয়ে রুবেল দাশ (৩৪)-কে তার মালিকানাধীন গাড়ির ওয়ার্কশপ থেকে গ্রেফতার করা হয়। তার বাড়ি সাতকানিয়া উপজেলার ধর্মপুর এলাকায়।

পুলিশ জানায়, অভিযানের সময় চোরাইকৃত একটি টয়োটা মাইক্রোবাস (রেজিস্ট্রেশন নম্বর: চট্ট মেট্রো-চ-১১-৯৭৯৮) উদ্ধার করা হয় এবং তা জব্দতালিকার মাধ্যমে জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।

কিউএনবি/আয়শা/২৫ মার্চ ২০২৬,/রাত ৯:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit