রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে মোটর চালক দলের ফুলেল শুভেচ্ছা চৌগাছায় সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত আহত -২ বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হওয়ায় নাজীম উদ্দীন আলমকে মোটর চালক দলের ফুলেল শুভেচ্ছা পেনাল্টি পেলে কী হয়ে যায় আর্জেন্টিনার? জার্মানির গণতন্ত্র আবারও চ্যালেঞ্জের মুখে পড়েছে: প্রেসিডেন্ট স্টাইনমায়ার ইরান পরমাণু অস্ত্র তৈরির পরিকল্পনা প্রায় ছেড়েই দিয়েছে: ট্রাম্প কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? হুতিদের ৯৭ অবস্থানে হামলার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর এআই চীন-যুক্তরাষ্ট্র যুদ্ধ প্রায় বাঁধিয়ে দিয়েছিল, বিশ্লেষকদের সতর্কতা

হিলুয়াছড়া ডিভিশনে ২০২৬ সালের ‘পাতা চয়ন’ উৎসবের শুভ উদ্বোধন

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ৭১ Time View

ডেস্ক নিউজ : মালিক-শ্রমিক ঐক্যের মাধ্যমে চা শিল্পের ঐতিহ্য ফেরাতে হবে:  রাগীব আলী সিলেটের ঐতিহ্যবাহী মালনীছড়া চা বাগানের হিলুয়াছড়া ডিভিশন এর ২০২৬ সালের নতুন মৌসুমের ‘পাতা চয়ন’ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। গত মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে চা বাগানের মনোরম পরিবেশে এই উৎসবের আয়োজন করা হয়।

দি সিলেট টি কোম্পানি লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক রাগীব আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন মৌসুমের এই পাতা চয়ন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনকালে ড. রাগীব আলী বলেন, সিলেটের চা শিল্পের সাথে আমাদের ইতিহাস ও ঐতিহ্য মিশে আছে। নতুন কুঁড়ি সংগ্রহের এই শুরুর মাধ্যমেই চা বাগানের প্রাণচাঞ্চল্য ফিরে আসে। আমরা আশা করছি, আবহাওয়া অনুকূলে থাকলে চলতি মৌসুমে চায়ের কাঙ্ক্ষিত উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে।

চা শিল্পের প্রসারে ঐক্যের গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, মালিক ও শ্রমিককে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা চা শিল্পের হারানো ঐতিহ্য পুনরায় ফিরিয়ে আনতে সক্ষম হব। দিপু গঞ্জু পরিচালনায় বক্তব্য রাখেন দি সিলেট টি কোম্পানি লিমিটেড-এর এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মো: আজম আলী, এসিস্ট্যান্ট ম্যানেজার মোস্তাফিজুর রহমান, সুকুমার সরকার, বিদ্যুৎ তালুকদার, মোর্শেদ খান, বাগার পাঞ্চায়েত কমিটির সভাপতি মদন গঞ্জু, মেম্বার দ্বিলীপ কুর্মি, বিমল গঞ্জু, রাধামনি। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মো: জালাল উদ্দিন, গীতা পাঠ করেন রিংকু চক্রবর্তী।

ফুল ও মাল্য দান দিয়ে অতিথিকে বরণ করেন অমিতা মুন্ডা, মাধুরী বাউরী, সনজিতা গঞ্জু। বৎসরের সেরা পাতা উত্তোলনকারীদের পুরস্কার তুলে দেন ড. রাগীব আলী। পুরস্কার প্রাপ্তরা হচ্ছেন প্রতি নায়েক, হালিমা বেগম, জোসনা বেগম। অনুষ্ঠানে মালনীছড়া চা বাগানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, কর্মচারী এবং চা শ্রমিকরা উপস্থিত ছিলেন। উদ্বোধনের পর ঐতিহ্যবাহী সাজে নারী চা শ্রমিকরা ঝুড়ি পিঠে নিয়ে বাগানে নতুন পাতা সংগ্রহের কাজ শুরু করেন। পুরো বাগান এলাকা শ্রমিকদের আনন্দ ও ব্যস্ততায় মুখরিত হয়ে ওঠে।

 

 

কিউএনবি/আয়শা/২৫ মার্চ ২০২৬,/সন্ধ্যা ৭:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit