রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন

সৌদির তেল শোধনাগারে আবার ইরানের ব্যালিস্টিক মিসাইল হামলা

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ৬২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : গণহত্যাকারী ইসরাইলের পাশাপাশি উপসাগরীয় আরব দেশগুলোতে সাম্রাজ্যবাদী যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিসহ বিভিন্ন অবকাঠামোয় হামলা অব্যাহত রেখেছে ইরান। এর অংশ হিসেবে নতুন করে আবার সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশে মঙ্গলবার (২৪) মধ্যরাত থেকে প্রায় ৩০টি ড্রোন ও একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেহরান। 

অঞ্চলটি রিয়াদের অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সৌদি আরবের তেল ও জ্বালানি মজুদের ৭০ শতাংশই এই পূর্বাঞ্চলে অবস্থিত এবং এখানেই দেশটির প্রধান জ্বালানি অবকাঠামো ঘনীভূত।

ইরান খুব চিন্তিত ও পরিকল্পিতভাবে উপসাগরীয় দেশগুলোর জ্বালানি অবকাঠামোতে হামলা করছে, যেন সরবরাহ বন্ধ হয়ে যায়। এতে সহজেই যুদ্ধের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারবে তেহরান। এই কৌশল ইরানকে বেশ সুবিধাজনক অবস্থায় রেখেছে।

তারা কেবল পূর্বাঞ্চলীয় প্রদেশকেই লক্ষ্যবস্তু করছে না, বরং দেশটির পশ্চিমাঞ্চলে লোহিত সাগর উপকূলের বন্দর নগরী ইয়ানবুতেও হামলা চালাচ্ছে। এটি কেবল এই অঞ্চলের এবং বিশ্ব অর্থনীতির ওপর বিশাল চাপ সৃষ্টি করছে না, বরং আঞ্চলিক রাজধানীগুলোর সঙ্গে ইরানের সম্পর্কের আরও অবনতি ঘটাচ্ছে।

সূত্র: আল জাজিরা।

 

 

কিউএনবি/আয়শা/২৫ মার্চ ২০২৬,/রাত ১১:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit