তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে গণহত্যা দিবস। বুধবার (২৫ মার্চ) সকালে উপজেলা পরিষদ মিলনায়তেন গণহত্যা দিবস উপলক্ষে সর্বস্তরের অংশগ্রহনে এক স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে গণহত্যা দিবসের প্রেক্ষাপট ও তাৎপর্য তুলে ধরে উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আফসানার সভাপতিত্বে, একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিনের সঞ্চালনায় অন্যদের মাঝে বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভুমি) মো. মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, উপজেলা কৃষি অফিসার নীপা বিশাস, বিশিষ্ট শিক্ষানুরাগী অধ্যক্ষ শহীদুল্লাহ্ খান, মাধ্যমিক শিক্ষা অফিসার বজলুর রহমান আনছারী, অফিসার ইনচার্জ দুর্গাপুর থানা কামরুল হাসান প্রমুখ।
বক্তারা বলেন, ২৫মার্চ কালো রাত্রিতে বাংলাদেশের ভাগ্যে কি ঘটেছিল আমরা সবই জানি, নতুন প্রজন্মের কাছে তাঁর ইতিহাস তুলে ধরতে উপস্থিত সকলকে আহবান জানানো হয়। সারা দেশের ন্যায় আমরাও জাতিসংঘের কাছে এ দিবসকে আন্তর্জাতিক ভাবে স্বীকৃত দেয়ার জন্য জোর দাবী জানাই।
কিউএনবি/আয়শা/২৫ মার্চ ২০২৬,/সন্ধ্যা ৭:১২