শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশি ভক্তদের ভালোবাসায় মুগ্ধ কুইন সুলিভান ফুলবাড়ী ছোট যমুনা নদীর উপর নির্মিত ব্রীজটি সংস্কার না করাই নষ্ট হয়ে যাচ্ছে॥ ফুলবাড়ীতে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালনে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত॥ প্রতিবেশীর ঘর বাঁচাতে নিভে গেল সোহাগের জীবন প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ সীমান্তে বিজিবির অভিযানে,মানব পাচারকারীসহ দুই বাংলাদেশি আটক রেমিট্যান্স শাটডাউনের হুমকি চরম দেশবিরোধী ষড়যন্ত্র: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী মেসির সঙ্গে ছবি-জার্সি না পেয়ে হতাশ বেনিনের কোচ, আর্জেন্টিনার আচরণে ক্ষুব্ধ প্রথমবার মা হলেন পাকিস্তানি অভিনেত্রী নীলম মুনির নওগাঁয় ফুলকুঁড়ি আসরের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত 

দৌলতপুরে ১০ লাখ টাকার চেক দরিদ্র ও অসহায়দের মাঝে বিতরণ করলেন এমপি বাচ্চু মোল্লা

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ৬৪ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : প্রধানমন্ত্রীর উপহারের ১০ লাখ টাকার চেক দরিদ্র, অসহায় রোগী ও দুস্থদের মাঝে বিতরণ করেছেন কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের এমপি (সংসদ সদস্য) আলহাজ¦ রেজা আহমেদ বাচ্চু মোল্লা। বুধবার দুপুর ২ টায় দৌলতপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপস্থিত দরিদ্র, অসহায় ও দুস্থদের হাতে তিনি চেক তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ্য গুহ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাকিরুল ইসলাম ও দৌলতপুর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও আমন্ত্রিত সুধীজন চেক বিতরণপূর্ব উপস্থিত সবার উদ্দেশ্যে এমপি রেজা আহমেদ বাচ্চু মোল্লা বলেন, আমার মোবাইল ফোন ২৪ ঘণ্টা চালু থাকে এবং আমার বাড়ির দরজা সবার জন্য খোলা। যেকোনো সমস্যায় সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারবেন।

তিনি বলেন, আমি শুধু একটি দলের এমপি নই, আমি পুরো দৌলতপুরবাসীর প্রতিনিধি। সকলের সুখে-দুঃখে সবসময় সবার পাশে থাকতে চাই। রাজনৈতিক ভেদাভেদ ভুলে সকলকে সাথে নিয়ে দৌলতপুরের সার্বিক উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে তিনি বলেন, কে কাকে ভোট দিয়েছে সেটা আমার বিবেচ্য বিষয় নয়, জনগণের ভোটেই আমি নির্বাচিত হয়েছি, তাই সকলকে নিয়েই সামনে এগিয়ে যেতে চাই।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের বিষয়ে কঠোর অবস্থানের কথা তুলে ধরে তিনি বলেন, দৌলতপুরে কোনো চাঁদাবাজ, দুর্নীতিবাজ, সন্ত্রাসী বা মাদক ব্যবসায়ীর স্থান হবে না। এমনকি কেউ তার নিজ দলের হলেও তাকে আইনের আওতায় আনা হবে। সম্প্রতি ইরান-ইসরাইল সংঘাতকে কেন্দ্র করে বৈশ্বিক জ্বালানি সংকট প্রসঙ্গে এমপি বাচ্চু মোল্লা বলেন, এর প্রভাব বাংলাদেশসহ দৌলতপুরেও পড়েছে।

তবে এ নিয়ে জনগণকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান তিনি। সরকার বিষয়টি গুরুত্বের সাথে দেখছেন বলে তিনি উল্লেখ করেন। চেক বিতরণ অনুষ্ঠানে দৌলতপুর উপজেলার ১৪টি ইউনিয়ন থেকে আসা বিভিন্ন বয়সী নারী-পুরুষ, শিশু রোগী, অস্বচ্ছল, দরিদ্র, অসহায় বিভিন্ন রোগে আক্রান্ত রোগীসহ ২০০ জনকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে জনপ্রতি ৫ হাজার টাকা করে মোট ১০ লাখ টাকার চেক তিনি তুলে দেন।

 

 

কিউএনবি/আয়শা/২৫ মার্চ ২০২৬,/সন্ধ্যা ৭:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit