বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

বোচাগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ  

মোঃআশিকুর ইসলাম বোচাগঞ্জ প্রতিনিধি
  • Update Time : বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ৫১ Time View
মোঃআশিকুর ইসলাম বোচাগঞ্জ প্রতিনিধি : দিনাজপুরের বোচাগঞ্জে ২৫মার্চ বুধবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে খরিপ-১/ ২০২৫-২৬ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় উফশি,আউশ ও পাট আবাদ কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষে উপজেলার প্রায় ১হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের শুভ উদ্বোধন করা হয়েছে।

এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দিনাজপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ¦ সাদিক রিয়াজ চৌধুরী পিনাক বলেন, কৃষকরাই হচ্ছে আমাদের মূল চালিকা শক্তি। কৃষকরা মাথার ঘাম পায়ে ফেলে কঠোর পরিশ্রমের মাধ্যমে দেশের মানুষের খাদ্যোর যোগান দিয়ে থাকেন। যে কারণে সরকার প্রতি বছর কৃষকদের উৎসাহিত করার জন্য কৃষি প্রণোদনা দিয়ে থাকেন। উপজেলা নির্বাহী অফিসার মারুফ হাসান এর সভাপতিত্বে এমপি আরো বলেন, আমাদের এই দেশ খুব একটা উন্নত নয়।

তাই সমস্যা থাকবে। আমাদেরকে সকল সমস্যা ধৈর্য্য সহকারে মোকাবেলা করে মুল লক্ষ্য অর্জন বাস্তবায়ন করতে হবে। দেশে ডিজেলের ঘাটতি নেই। তার পরও যুদ্ধ পরিস্থিতির অজুহাত দেখিয়ে কেউ যদি ডিজেল সংকট সৃষ্টি করে প্রশাসন তা কঠোর ভাবে দমন করবে। এছাড়াও সভায় বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নয়ন সাহা প্রমুখ বক্তব্য রাখেন। এসময় উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবুল কাসেম, সাধারণ সম্পাদক সফিকুল আলম, সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দীন, বিএনপিনেতা সেকেন্দার আলীসহ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকবৃন্দ উপস্থিত ছিলেন।  

কিউএনবি/আয়শা/২৫ মার্চ ২০২৬,/রাত ৯:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit