রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনাম
নওগাঁয় সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল থেকে ৪১জনের মাঝে অনুদানের টাকা  বিতরণ  তারুণ্যের মেধা ও প্রযুক্তির শক্তিতেই গড়ে উঠবে সুখী-সমৃদ্ধ নতুন বাংলাদেশ: ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল। বোচাগঞ্জে ক্রিকেট টুনামেন্টে মরহুম রিয়াজুল হক চৌধুরী স্মৃতি সংসদ চ্যাম্পিয়ন নওগাঁয় মরক্কো ফুটবল দলকে শুভেচ্ছা জানিয়ে মোটরসাইকেল শোভাযাত্রা মাটিরাঙ্গায় নারকেল গাছ পড়ে নারীর মর্মান্তিক মৃত্যু। দুর্গাপুরে মাদকবিরোধী সমাবেশ নোয়াখালীতে অজ্ঞাত যানবাহনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় বৃদ্ধ নিহত রাঙামাটিতে পুলিশের জালে ২২ মামলার আসামি, ইয়াবাসহ গ্রেফতার ৯ জন শেখ হাসিনার প্রত্যাবর্তন কতটা সম্ভব? বিশ্বকাপ শেষে ইমাম হবেন মরক্কোর তারকা

গাজায় যুদ্ধবিরতির দাবিতে মঙ্গলবার ইসরায়েলে বিশাল বিক্ষোভ

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ৫৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলে আবারও জোরালোভাবে বন্দিদের মুক্তির দাবিতে আন্দোলনের ঘোষণা এসেছে। ইসরায়েলের হোস্টেজ এন্ড মিসিং ফ্যামিলিস ফোরাম জানিয়েছে, আগামী মঙ্গলবার তারা একটি জাতীয় সংগ্রামের দিন পালন করবে। উদ্দেশ্য গাজায় হামাসের হাতে আটক সকল ইসরায়েলি নাগরিকের মুক্তি নিশ্চিত করতে সরকারকে অবিলম্বে চুক্তি স্বাক্ষরে বাধ্য করা।

ফোরামের ভাষ্য, ইসরায়েলি জনগণের বিশাল অংশ এখন আমাদের প্রিয়জনদের ঘরে ফেরাতে চায়। এই চুক্তি নিয়ে সরকারের ইচ্ছাকৃত বিলম্ব জনগণের মতের বিরুদ্ধে এবং আমাদের মূল মূল্যবোধের পারস্পরিক দায়িত্ববোধ ও বন্ধুত্বের পরিপন্থী। এটিই ইসরায়েলি চেতনা, এটিই আমাদের কর্তব্য।

দিনব্যাপী কর্মসূচি শুরু হবে ভোর ৬টা ২৯ মিনিটে। যে সময়ে ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস আক্রমণ চালিয়েছিল। সে সময় তেল আবিবে মার্কিন দূতাবাসের বাইরে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। এরপর দেশের বিভিন্ন প্রধান মোড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়বে।

সকাল ১০টায় তেল আবিবের হোস্টেজ স্কয়ারে অনুষ্ঠিত হবে মা ও শিশুদের পদযাত্রা। দুপুর ২টা থেকে দেশজুড়ে সমাবেশ ও মিছিলের ঘোষণা দেওয়া হয়েছে। বিকেল ৪টায় সাবেক মুক্তিপ্রাপ্ত বন্দীদের আঁকা ছবির প্রদর্শনী হবে।

দিনের প্রধান সমাবেশ বসবে বিকেল ৫টায় হোস্টেজ স্কয়ারে। যেখানে আন্দোলনকারীরা ইসরায়েলি প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানের উদ্দেশে চিঠি লিখবেন। কর্মসূচির চূড়ান্ত অংশ হিসেবে সন্ধ্যায় তেল আবিবের সাভিদর স্টেশন থেকে হোস্টেজ স্কয়ারের দিকে বিশাল মিছিল হবে।

গত সপ্তাহে ফোরামের আহ্বানে একটি জাতীয় ধর্মঘট পালিত হয়েছিল। তবে এবার তারা ধর্মঘট নয় বরং প্রত্যেক নাগরিককে সরাসরি রাস্তায় নেমে কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছে।

সূত্র: টাইমস অব ইসরায়েল

কিউএনবি/অনিমা/২৫ আগস্ট ২০২৫/রাত ৮:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit