মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
তিন জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পূর্বাভাস প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লির বিমানবন্দরে বসিয়ে রাখার ঘটনায় সংসদে ক্ষোভ বিশ্বকাপ জিতবে কে, চারটি ভিন্ন এআই চ্যাটবটের গণনায় একই দেশের নাম বেনজীরকে ফেরাতে নথি প্রস্তুত করছে দুদক অবৈধ নির্বাচনের অন্যতম কারিগর বেনজীর আহমেদ: চিফ প্রসিকিউটর তোষামোদ নয়, জনগণের সামনে সত্য তুলে ধরুন : প্রধানমন্ত্রী ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জাতীয় কমিটি পুনর্গঠন হরমুজ দিয়ে তেলবাহী জাহাজ চলাচল শুরু করেছে-ট্রাম্প জুলাই মাসে শিক্ষার্থীদের বিনা মূল্যে স্কুল ড্রেস বিতরণ শুরু : শিক্ষামন্ত্রী যুক্তরাজ্যে ১৬ বছরের কম বয়সীদের ফেসবুক-টিকটক ব্যবহার নিষিদ্ধ

রাজশাহীতে একই পরিবারের চারজনের মৃ*ত্যু*

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ২০০ Time View
রাজশাহী জেলা প্রতিনিধি : রাজশাহীর পবা উপজেলার বামুনশিকড় এলাকায় একই পরিবারের চারজনের ম*র*দে*হ উদ্ধার করেছে পুলিশ।
নিহতরা হলেন মিনারুল ইসলাম, তার স্ত্রী মনিরা বেগম, ছেলে মাহিম ও দেড় বছরের মেয়ে মিথিলা। মাহিম খড়খড়ি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিলো। তারা মাটির ঘরে বসবাস করতেন। চারজনের মধ্যে উত্তরের ঘরে পাওয়া গেছে মা ও মেয়ের মরদেহ, আর দক্ষিণের ঘরে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মিনারুলের এবং বিছানায় ছেলে মাহিমের মরদেহ পাওয়া যায়।
সকাল সাতটার দিকে মনিরুলের মা ডাকাডাকি করে কোন সাড়া না পাওয়ায় মনিরুলের বন্ধ ঘরের দরজায় ধাক্কা দেয়। ভেতর থেকে দরজা না খোলায় জানালা দিয়ে ছেলেকে ঝুলতে দেখে চিৎকার দেন। খবর পেয়ে সকাল নয়টার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে।
প্রতিবেশীরা জানান, মনিরুল মাঝে মাঝে জুয়া খেলতেন। এ কারণে ঋণগ্রস্ত হয়ে পড়েন। এর আগে তার পিতা জমি বিক্রি করে তার ঋণ শোধ করেছিলেন। এরপর সে আবারো ঋণগ্রস্ত হয়ে পড়ে।মতিহার থানার ওসি আব্দুল মালেক জানান, মানসিক হতাশাগ্রস্থ ও ঋণের জন্য এই ঘটনা ঘটতে পারে।
মিনারুলের পিতা রুস্তম আলী জানান, এর আগে তিনি জমি বিক্রি করে ছেলের ঋণের টাকা পরিশোধ করেছিলেন। এর মধ্যে ছেলে যে আরো ঋণগ্রস্ত হয়ে পড়েছিলেন, তা তিনি জানতেন না।
কিউএনবি/অনিমা/১৫ আগস্ট ২০২৫/রাত ৯:০৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit