সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম
ইস্তাম্বুলে মক্কা প্রতিরক্ষা চুক্তির প্রথম বৈঠক আজ নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে আট হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি সন্ধ্যার মধ্যে ৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস নেপালে বন্যায় নিখোঁজ ২ শতাধিক স্কুল শিক্ষার্থী ‘টক্সিক’ সিনেমায় ঘনিষ্ট দৃশ্যে সমালোচনার মুখে কিয়ারা, সমর্থন স্বস্তিকার সেপ্টেম্বর মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ নতুন পে-স্কেলের প্রস্তাব মন্ত্রিসভায়, ৪ ধাপে বাস্তবায়নের পরিকল্পনা সব জল্পনার অবসান ঘটিয়ে বিয়ের খবর প্রকাশ্যে আনলেন মিষ্টি জান্নাত সালমান এফ রহমানের পক্ষে লড়তে এক বিদেশি আইনজীবীর আবেদন আমিরের ‘চেনেন না’ দাবির পর ‘থ্রি ইডিয়টস’ নিয়ে যা বললেন সোনম ওয়াংচুক

ডোমারে বাংলাদেশ হিন্দু মহাজোট এর কমিটি গঠন, উত্তম আহবায়ক প্রদীপ সদস্য সচিব

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ৯১ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : “এসা সনাতনী ঐক্যগড়ি, সনাতন ধর্ম রক্ষাকরি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নীলফামারীর ডোমারে বাংলাদেশ হিন্দু মহাজোট এর আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। বাবু উত্তম গুপ্ত আহবায়ক এবং বাবু প্রদীপ শর্মাকে সদস্য সচিব করে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেন কেন্দ্রীয় কমিটির সভাপতি বিধান বিহারী গোস্বামী ও সাধারণ সম্পাদক সুশান্ত কুমার চক্রবর্তী।গত ১৪ আগস্ট স্বাক্ষরিত অফিসের প্যাডে ডোমার উপজেলা কমিটি প্রদান করা হয়।

এতে করে ডাঃ রবীন্দ্র নাথ রায়, শিব নাথ গুপ্ত, রনজিৎ কুমার মানী, দিপক কুমার মানী, বিশ^জিৎ সাহা, জামিনী মোহন রায়, অসীম সাহাকে যুগ্ন-আহবায়ক এবং অধ্যপক দিলীপ রায়কে ১নং সদস্য করে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি উপহার দেন কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সম্পাদক। নব-গঠিত কমিটির সদস্য সচিব বাবু প্রদীপ শর্মা জানান, এই কমিটি সনাতনধর্মালম্বী ভাই বোনদের সুখে দুঃখে পাশে থেকে নিরলস ভাবে কাজ করে যাবে। আগামীকাল শ্রীকৃষ্ণের শুভ জন্মষ্টমীর কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা জানান এবং সকাল ১০টায় সকলকে ডোমার সন্ন্যাসী মন্দিরের অনুষ্ঠানে অংশগ্রহনের জন্য আহবান জানান তিনি।

কিউএনবি/অনিমা/১৫ আগস্ট ২০২৫/রাত ৮:৫৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit