রবিবার, ২৪ মে ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
শিরোনাম
নতুন কোনো আগ্রাসনের জবাব হবে ভয়াবহ: আইআরজিসি প্রধান রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার বিচার শুরু ১ জুন হাসিনাকে ফেরত পাঠাবে ভারত, আশা স্বরাষ্ট্রমন্ত্রীর ‘অবৈধ’ বাংলাদেশিদের জন্য পশ্চিমবঙ্গে হোল্ডিং সেন্টার তৈরির নির্দেশ ঈদুল আজহার নামাজ যেখানে পড়বেন প্রধানমন্ত্রী ও বিএনপির শীর্ষ নেতারা ঈদকে ঘিরে বাগেরহাটে চুইঝালের চাহিদা আকাশচুম্বি, বেড়েছে দাম রামিসা হত্যা : সোহেল ও স্বপ্নার বিচার শুরু ১ জুন বাংলাদেশ আত্মনির্ভরশীল শক্তির দিকে এগোচ্ছে: প্রধানমন্ত্রী গৃহবধূকে ধর্ষণের অভিযোগে যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ যুদ্ধ বন্ধ ও হরমুজ খুলতে রাজি ইরান: নিউইয়র্ক টাইমস

শার্শায় মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ৫৯ Time View

শার্শা(যশোর)সংবাদদাতা : যশোরের শার্শা উপজেলা প্রশাসনের মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১ টায় শার্শা উপজেলা প্রশাসনের সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন শার্শা উপজেলা নির্বাহী অফিসার ডাঃ কাজী নাজিব হাসান।

সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্যদেন শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) শওকত মেহেদী সেতু, বিএনপি কেন্দ্রীয় কমিটির সাবেক দপ্তর সম্পাদক ও সাবেক সংসদ মফিকুল হাসান তৃপ্তি, জামায়াতের কেন্দ্রীয় কমিটির কর্ম পরিষদ সদস্য ও সাবেক যশোর জেলা আমির মাওঃ আজিজুর রহমান, শার্শা সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ আফরোজা বানু, শার্শা উপজেলা কলেজের অধ্যক্ষ হাসানুজ্জামান, শার্শা উপজেলা সমবায় অফিসার আব্দুর রাশেদ, যুবউন্নয়ন অফিসার গোলাম ফারুক, শার্শা থানা অফিসার ইন চার্জ (তদন্ত) খন্দকার শাহ আলম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসার সালমা চৌধুরী, শার্শা উপজেলা মহিলা শিশু বিষয়ক অফিসার জাহান ই গুলশান , সমাজ সেবা অফিসার তৌহিদুল ইসলাম, মাধ্যমিক কো অডিনেটর আক্তরিুজ্জামা, প্রাথমকি শিক্ষা অফিসার রেহেনা খাতুন, শার্শা মাধ্যমিক পাইলট সরকারী স্কুলের প্রধান শিক্ষক আমজাদ হোসেন, বুরুজ বাগান হাই স্কুলের প্রধান শিক্ষক জুলফিকার আলী, শার্শার হাইওয়ে থানার সার্জেন্ট জুয়েল, সাংবাদিক মিলন হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

সভায় শার্শা উপজেলার সার্ভিক আইন শৃঙ্খলা, মাদক, মানব পাচার, চুরি, আগামী জাতয়ী সংসদ নির্বাচনে ভোটার হাল নাগাদ, জুয়া, অন লাইন জুয়া ও শার্শা উপজেলা সীমান্ত এলাকায় অতি বৃষ্টি ও ভারতয়ি পানিতে ফসলী মাঠ, মৎস ঘের, সামাজিক রাস্তা ঘাটের ক্তিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। সভায় উপস্থিত বক্তারা শার্শা উপজেলার বাগআঁচড়া , জামতলা, নাভারন যাদবপুরসহ মাদক বিক্রির স্পট গুলোতে পুলিশ প্রশাসনকে কঠোর ভাবে অভিযান চালানোর আহবান জানান। উক্ত সভায় সকলের উপস্তিতিতে শার্শা উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈ মাসিক সভা অনুষ্ঠিত হয়।

 

 

কিউএনবি/আয়শা/১১ আগস্ট ২০২৫/রাত ১০:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit