রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনাম
আশুলিয়ায় কিশোরী ধর্ষণের ঘটনায় আটক-৩ নওগাঁয় সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল থেকে ৪১জনের মাঝে অনুদানের টাকা  বিতরণ  তারুণ্যের মেধা ও প্রযুক্তির শক্তিতেই গড়ে উঠবে সুখী-সমৃদ্ধ নতুন বাংলাদেশ: ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল। বোচাগঞ্জে ক্রিকেট টুনামেন্টে মরহুম রিয়াজুল হক চৌধুরী স্মৃতি সংসদ চ্যাম্পিয়ন নওগাঁয় মরক্কো ফুটবল দলকে শুভেচ্ছা জানিয়ে মোটরসাইকেল শোভাযাত্রা মাটিরাঙ্গায় নারকেল গাছ পড়ে নারীর মর্মান্তিক মৃত্যু। দুর্গাপুরে মাদকবিরোধী সমাবেশ নোয়াখালীতে অজ্ঞাত যানবাহনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় বৃদ্ধ নিহত রাঙামাটিতে পুলিশের জালে ২২ মামলার আসামি, ইয়াবাসহ গ্রেফতার ৯ জন শেখ হাসিনার প্রত্যাবর্তন কতটা সম্ভব?

ম্যান সিটির জন্য রদ্রিগোকে কেনার দরজা এখন উন্মুক্ত

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ৮৭ Time View

স্পোর্টস ডেস্ক : শাবি আলোনসো রিয়াল মাদ্রিদের দায়িত্ব নেয়ার পর দলের স্কোয়াড ঢেলে সাজানোর উদ্যোগ নেয়া হয়। যে কারণে খুব শিগগিরই দলের ৫ ফুটবলারকে বাদ দিতে যাচ্ছে ক্লাবটি। এ তালিকায় রদ্রিগো ও এন্দ্রিকের নামও রয়েছে।   

এদিকে নতুন মৌসুমে নতুন রূপে মাঠে নামতে যাচ্ছে ম্যানচেস্টার সিটি। তবে ক্লাবটিতে সাভিনহার ভবিষ্যৎ অনিশ্চিত। অন্যদিকে নতুন খেলোয়াড়ও যুক্ত করেছে ম্যান সিটি। এবার সিটির জন্য রদ্রিগোকে কেনা দুয়ার উন্মুক্ত। 
 
গ্রিলিশ ও সাভিনো ক্লাব ছাড়তে পারেন খুব শিগগিরই। সংবাদমাধ্যমের দাবি, গ্রিলিশ যোগ দিতে যাচ্ছেন এভারটনে। অন্যদিকে সাভিনহাকে দলে নিতে চায় টটেনহ্যাম। তার জন্য প্রায় ৬০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছে ক্লাবটি। 
 
পেপ গার্দিওলা নাকি রদ্রিগোর বড় ভক্ত। গত মৌসুমেও তাকে দলে নিতে চেয়েছিল সিটিজেনরা। কিন্তু রিয়াল মাদ্রিদ তাকে ছাড়তে রাজি ছিল না। তবে এবার তো দলের কোচ ভিন্ন, আনচেলত্তি চলে যাওয়ায় রিয়ালের দায়িত্ব নেন শাভি আলোনসো। তাই রদ্রিগোকে তারা ছাড়তে পারলেই যেন বাঁচে। 
 
রদ্রিগো যদি যেতে চায়, তাহলে রিয়াল মাদ্রিদ তাকে যেতে দেবে। এমনিতেও রিয়াল তাকে রাখতে চাচ্ছে না। তবে রদ্রিগোর জন্য রিয়াল চায় ১০০ মিলিয়ন ইউরো। যদি সাভিনহাকে বিক্রি করতে পারে সিটি, তাহলে তাদের জন্য নতুন সাইনিংয়ের পথও খুলে যাবে। 
 
এর আগে রদ্রিগোকে পেতে লড়াইয়ে ছিল আর্সেনাল ও লিভারপুল। বিভিন্ন সংবাদমাধ্যমের খবর, আর্সেনাল এখনও রদ্রিগোকে নিতে চায়। তবে তাকে পাওয়ার লড়াই থেকে আগেই নিজেদের সরিয়ে নিয়েছে লিভারপুল। এখন দেখার অপেক্ষা, শেষ পর্যন্ত রদ্রিগোর নতুন গন্তব্য কোথায়।

 

 

কিউএনবি/আয়শা/১১ আগস্ট ২০২৫/রাত ১০:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit