রবিবার, ২১ জুন ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
শিরোনাম
আশুলিয়ায় কিশোরী ধর্ষণের ঘটনায় আটক-৩ নওগাঁয় সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল থেকে ৪১জনের মাঝে অনুদানের টাকা  বিতরণ  তারুণ্যের মেধা ও প্রযুক্তির শক্তিতেই গড়ে উঠবে সুখী-সমৃদ্ধ নতুন বাংলাদেশ: ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল। বোচাগঞ্জে ক্রিকেট টুনামেন্টে মরহুম রিয়াজুল হক চৌধুরী স্মৃতি সংসদ চ্যাম্পিয়ন নওগাঁয় মরক্কো ফুটবল দলকে শুভেচ্ছা জানিয়ে মোটরসাইকেল শোভাযাত্রা মাটিরাঙ্গায় নারকেল গাছ পড়ে নারীর মর্মান্তিক মৃত্যু। দুর্গাপুরে মাদকবিরোধী সমাবেশ নোয়াখালীতে অজ্ঞাত যানবাহনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় বৃদ্ধ নিহত রাঙামাটিতে পুলিশের জালে ২২ মামলার আসামি, ইয়াবাসহ গ্রেফতার ৯ জন শেখ হাসিনার প্রত্যাবর্তন কতটা সম্ভব?

মধ্য এশিয়ায় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ শুরু করল রাশিয়া..

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ৪৩ Time View

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার ডারউইনে শুরু হচ্ছে টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ। সেই মঞ্চে লড়তে দেশ ছেড়েছে বাংলাদেশ ‘এ’ দল। দলের অধিনায়ক নুরুল হাসান সোহান গতকাল শুক্রবার ঢাকা ছেড়ে যাওয়ার আগে জানিয়ে গেলেন স্পষ্ট বার্তা-শুধু ফাইনাল নয়, এবার লক্ষ্য শিরোপা।

গত বছর প্রথমবার এই টুর্নামেন্টে খেলেই ফাইনালে পৌঁছেছিল বাংলাদেশ ‘এ’, তবে শিরোপা হাতছাড়া হয় অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমির কাছে হেরে। এবার সেই ভুল শুধরে সেরা পারফরম্যান্সের মাধ্যমে ট্রফি জেতাই সোহানের স্বপ্ন।

অস্ট্রেলিয়ার কঠিন কন্ডিশন সম্পর্কে সচেতন এই উইকেটকিপার-ব্যাটার জানালেন, চ্যালেঞ্জকে জয় করেই ফিরবেন দেশের মাটিতে, ‘অবশ্যই সেই আশা করছি-ইনশাআল্লাহ শিরোপা নিয়েই ফিরব।’বাংলাদেশ ‘এ’ দলের প্রথম ম্যাচ ১৪ আগস্ট সন্ধ্যা ৭টায়, ডারউইনের টিআইও স্টেডিয়ামে পাকিস্তান শাহীন্সের বিপক্ষে। প্রতিযোগিতায় প্রতিপক্ষ হিসেবে থাকছে মেলবোর্ন স্টার্স, অ্যাডিলেড স্ট্রাইকার্স, নেপাল, পার্থ স্কোর্চার্স ও নর্দার্ন টেরিটরি স্ট্রাইক।

বাংলাদেশ ‘এ’ দল

নুরুল হাসান সোহান (অধিনায়ক), সাইফ হাসান, নাঈম শেখ, জিসান আলম, মাহিদুল ইসলাম অঙ্কন, ইয়াসির আলী চৌধুরী, আফিফ হোসেন ধ্রুব, তুফায়েল আহমেদ, মৃত্যুঞ্জয় চৌধুরী, রাকিবুল হাসান, মাহফুজুর রহমান রাব্বি, নাঈম হাসান, মুশফিক হাসান, রিপন মণ্ডল ও হাসান মাহমুদ।

 

 

কিউএনবি/আয়শা/৯ আগস্ট ২০২৫/দুপুর ২:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit