রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
শিরোনাম
নওগাঁয় সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল থেকে ৪১জনের মাঝে অনুদানের টাকা  বিতরণ  তারুণ্যের মেধা ও প্রযুক্তির শক্তিতেই গড়ে উঠবে সুখী-সমৃদ্ধ নতুন বাংলাদেশ: ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল। বোচাগঞ্জে ক্রিকেট টুনামেন্টে মরহুম রিয়াজুল হক চৌধুরী স্মৃতি সংসদ চ্যাম্পিয়ন নওগাঁয় মরক্কো ফুটবল দলকে শুভেচ্ছা জানিয়ে মোটরসাইকেল শোভাযাত্রা মাটিরাঙ্গায় নারকেল গাছ পড়ে নারীর মর্মান্তিক মৃত্যু। দুর্গাপুরে মাদকবিরোধী সমাবেশ নোয়াখালীতে অজ্ঞাত যানবাহনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় বৃদ্ধ নিহত রাঙামাটিতে পুলিশের জালে ২২ মামলার আসামি, ইয়াবাসহ গ্রেফতার ৯ জন শেখ হাসিনার প্রত্যাবর্তন কতটা সম্ভব? বিশ্বকাপ শেষে ইমাম হবেন মরক্কোর তারকা

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার গুজব উড়িয়ে দিল ইরান

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
  • ৩৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনা পুনরায় শুরু হওয়ার গুজব ‘শত্রুদের মাধ্যমে পরিচালিত এক মানসিক যুদ্ধের অংশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনার কোনো সময় বা স্থান নির্ধারণের গুজব অস্বীকার করে বলেন, সাম্প্রতিক এসব খবর শত্রুর পক্ষ থেকে ‘মানসিক যুদ্ধ’ এবং ‘উত্তেজনা সৃষ্টির প্রচেষ্টা’।

বাঘাই বলেন, (আলোচনার জন্য) এমন কোনো সময় বা স্থান নির্ধারণ করা হয়নি। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরোক্ষ আলোচনার জন্য ওমান ছাড়া অন্য কোনো দেশের মধ্যস্থতার বিষয়ে প্রশ্ন করা হলে জবাবে তিনি বলেন, ‘আমি এ ধরনের কোনো খবরের উৎস সম্পর্কে জানি না।’

তিনি আরও বলেন, ‘গত তিন থেকে চার সপ্তাহে বারবার ভুয়া ও সাজানো খবর প্রকাশিত হয়েছে। এবং এসব খবরের অসত্যতা বারবার প্রমাণিত হয়েছে। এসব খবরের কিছু উত্তেজনা বাড়ানোর লক্ষ্যেই ছড়ানো হচ্ছে। ’

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র বলেন, ‘দুদেশের স্বার্থ সংরক্ষণকারী দফতরের মাধ্যমে (তেহরানে সুইস দূতাবাস এবং ওয়াশিংটনে পাকিস্তানি দূতাবাস) একটি নির্দিষ্ট কূটনৈতিক পথ সব সময়ই বিদ্যমান। এছাড়াও, বিভিন্ন সময়ে মধ্যস্থতাকারীদের বার্তা পৌঁছে দেওয়াটা স্বাভাবিক, এতে কিছু অস্বাভাবিকতা নেই। ’

তথ্যসূত্র: মেহের নিউজ।

 

 

কিউএনবি/আয়শা/৮ আগস্ট ২০২৫/দুপুর ২:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit