বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
শিরোনাম
পলাশপুর জোনের উদ্যােগে ইফতার সামগ্রী ও  বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান।  মাটিরাঙ্গায় ৩০টি এতিমখানায় ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশনের উদ্যােগে ইফতার সামগ্রী বিতরণ। ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মাদকসহ মোটরসাইকেল আটক  জয়পুরহাটে সড়ক সংস্কারের  দাবিতে মানববন্ধন বারহাট্রায় সি আই এস এর উদ্যোগে দুর্যোগ পরিকল্পনা নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত। ভূমি প্রতিমন্ত্রী হওয়ার পর দুর্গাপুরে প্রথম সরকারি সফর কলমাকান্দায় দুই দফা ডিবি অভিযানে আটক ১৫ নারীসহ নরসিংদীতে ধর্ষণের ১৫ দিন পর তুলে নিয়ে তরুণীকে হত্যা দ্রব্যমূল্য সিন্ডিকেটের রোষানলে চরম ভোগান্তিতে নিম্ন ও মধ্য আয়ের মানুষ অধিনায়কত্ব হারাতে পারেন রশিদ খান, আলোচনায় টপ-অর্ডার ব্যাটারের নাম

ইসরায়েলির কান ছিঁড়ে ফেললেন এক সিরীয়..

অনলাইন নিউজ ডেস্ক
  • Update Time : রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ২৬ Time View

অনলাইন নিউজ ডেস্ক :

সিরীয় এক নাগরিকের হামলায় ইসরায়েলি পর্যটক আহত হয়েছেন। ওই ইসরায়েলি পর্যটকের কান ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে সিরীয় ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটে গ্রিসের অ্যাথেন্সিয়ান রিভেরার বলিভার সৈকতে। সম্প্রতি স্ত্রীকে নিয়ে গ্রিসে বেড়াতে গিয়েছিলেন ইসরায়েলি পর্যটক স্টাভ বেন-সুসান। সৈকতে অবস্থানকালে এক ব্যক্তি তাদের ভিডিও করতে থাকেন এবং ফ্রি ফিলিস্তিন, ইসরায়েল নিপাত যাকসহ নানা স্লোগান দিতে থাকেন। বিরূপ পরিস্থিতিতে ওই ব্যক্তি তাদের দিকে বালু ছুড়ে মারলে বেন-সুসান তাকে ধাক্কা দেন। পরে নিরাপত্তা কর্মীরা এসে উভয় পক্ষকে আলাদা করে দেন এবং সিরীয় ব্যক্তিকে সরিয়ে নেওয়া হয়। বেন-সুসানের দাবি, এ ঘটনার এক ঘণ্টা পর যখন তিনি ও তার স্ত্রী বাথরুম থেকে বের হচ্ছিলেন, তখন ওই সিরীয় ব্যক্তি আবার ফিরে এসে তার স্ত্রীর দিকে হামলার চেষ্টা করেন। বাধা দিতে গেলে ওই ব্যক্তি তার কানের একটি অংশ ছিঁড়ে ফেলেন। চ্যানেল-১২ এর বরাতে এই তথ্য জানিয়েছে টাইমস অব ইসরায়েল। ঘটনার পর গ্রিস পুলিশ ইসরায়েলি পর্যটককেই কিছু সময়ের জন্য হেফাজতে নেয়, কারণ তিনি সিরীয় নাগরিককে উদ্দেশ করে বর্ণবৈষম্যমূলক মন্তব্য করেছিলেন বলে অভিযোগ ওঠে। ঘটনাটি ঘিরে স্থানীয় পর্যটকদের মাঝে আতঙ্ক দেখা দেয়।

অনলাইন নিউজ ডেস্ক :
কিউএনভি/রাজ/২৭ জুলাই ২০২৫/ বিকাল : ৩.৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit