রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা বাবেল-মানদেব প্রণালির কাছে ভয়াবহ সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী ৩৭ জেলায় তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টির আভাস এলজিইডি কর্মকর্তাদের উদ্দেশে যা বললেন মন্ত্রী মঈন খান নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী ব্যালন ডি’অরের দৌড়ে ৭৩ গোলের কথা মনে করিয়ে দিলেন হ্যারি কেইন লোহিত সাগর থেকে সৌদি আরব, হুথিদের উত্থান যেভাবে দীর্ঘ টানাপোড়েন শেষে গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতায় ডেনমার্ক-যুক্তরাষ্ট্র

বারহাট্রায় সি আই এস এর উদ্যোগে দুর্যোগ পরিকল্পনা নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত।

শান্ত ইসলাম নেত্রকোনা প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৬ Time View

শান্ত ইসলাম নেত্রকোনা প্রতিনিধি : কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সি আই এস) এর উদ্যোগে, নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার সদর ইউনিয়নে, গত তিনদিন ব্যাপী দুর্যোগ পরিকল্পনায় নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব গোলাম ফারুক আহমেদ প্রধান শিক্ষক নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব জুবায়দুর রহমান সহকারী শিক্ষক অতীতপুর আব্বাছিয়া উচ্চ বিদ্যালয় আরোও উপস্থিত ছিলেন আতিকুল ইসলাম (নুরুজ্জামান) সাধারণ সম্পাদক বারহাট্টা সমাজ কল্যাণ সংস্থা। সভাপতিত্ব করেন জনাব রাফসান মিয়া কর্মকর্তা সিআইএস। এছাড়াও সিআইএস এর অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সঞ্চালনায় সাম্প্রতিক সময়ের দুর্যোগ ঝুঁকি কমানোর লক্ষ্যে পরিকল্পনা প্রণয়ন করা হয়, প্রাকৃতিক দুর্যোগের অংশ বন্যা, ভূমিকম্প, অগ্নিকাণ্ড ,বজ্রপাত ঘূর্ণিঝড়ে করনীয় বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। তাছাড়া সি,আই,এস এর স্বাস্থ্য কর্মকর্তা জনাব ইমরান মৃধা খাদ্য, পুষ্টি, হাইজিন, সম্পর্কে আলোচনা করেন।

উপস্থিতিদের গ্রুপ আলোচনার মাধ্যমে তাদের মতামত গ্রহণ করা হয়। পরিশেষে প্রধান অতিথি, বিশেষ অতিথি, ও উপস্থিত সকলেই সি,আই,এস এরকম কার্যক্রম কে স্বাগত জানান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরিশেষে এক বর্ণাঢ্য উৎসাহ ও উদ্দীপনার মধ্যদিয়ে উক্ত মহতি আয়োজনের পরিসমাপ্তি ঘোষণা করা হয়।

কিউএনবি/আয়শা/২৬ ফেব্রুয়ারী ২০২৬,/সন্ধ্যা ৭:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit