রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা বাবেল-মানদেব প্রণালির কাছে ভয়াবহ সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী ৩৭ জেলায় তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টির আভাস এলজিইডি কর্মকর্তাদের উদ্দেশে যা বললেন মন্ত্রী মঈন খান নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী ব্যালন ডি’অরের দৌড়ে ৭৩ গোলের কথা মনে করিয়ে দিলেন হ্যারি কেইন লোহিত সাগর থেকে সৌদি আরব, হুথিদের উত্থান যেভাবে দীর্ঘ টানাপোড়েন শেষে গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতায় ডেনমার্ক-যুক্তরাষ্ট্র

ভূমি প্রতিমন্ত্রী হওয়ার পর দুর্গাপুরে প্রথম সরকারি সফর

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৬ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : মন্ত্রী হওয়ার পর, সরকারি সফরে আগামীকাল শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) নেত্রকোনার দুর্গাপুরে এই প্রথম সরকারি সফরে আসছেন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মাননীয় প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল এমপি। এই সফরে তিনি বিভিন্ন সরকারি কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর একান্ত সচিব (অ.দা.) মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক সফরসূচি থেকে এসব তথ্য জানা গেছে।

সফরসূচি অনুযায়ী, শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ৬টায় ঢাকার ইস্কাটন রোডের বাসভবন থেকে সড়কপথে (শ্যামগঞ্জ-পূর্বধলা হয়ে) নেত্রকোনার দুর্গাপুর উপজেলার উদ্দেশ্যে যাত্রা করবেন প্রতিমন্ত্রী। সকাল ১০টায় দুর্গাপুর উপজেলা পরিষদে উপস্থিত হয়ে তিনি সালামী (গার্ড অব অনার) গ্রহণ করবেন। এরপর সকাল সোয়া ১০টায় উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ, সাড়ে ১০টায় সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় করবেন।

দুপুরের পর বেলা ২টা ১৫ মিনিটে দুর্গাপুর পৌরসভা চত্বরে বৃক্ষরোপণ এবং আড়াইটা থেকে বিকেল ৪টা পর্যন্ত পৌরসভার সেবাদানকারী কর্মকর্তা ও কর্মচারীদের সাথে মতবিনিময় সভায় মিলিত হবেন। বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত তিনি ডাক বাংলোতে অবস্থান সুসঙ্গ সরকারি কলেজ মাঠে ইফতার মাহফিলে যোগদান করে সন্ধ্যা ৭টায় পৌরশহরের ঐতিহ্যবাহী দশভূজা মন্দির পরিদর্শন করবেন। এরপর রাত ৮টায় তিনি কলমাকান্দা উপজেলার উদ্দেশ্যে রওয়ানা হবেন এবং নিজ বাসভবনে রাত্রিযাপন করবেন।

প্রতিমন্ত্রীর এ সফর প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আফরোজা আফসানা বলেন, “প্রতিমন্ত্রীর সরকারি সফরকে ঘিরে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রয়োজনীয় প্রস্ততি নেওয়া হয়েছে। নির্ধারিত সব কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আমরা কাজ করছি। উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আলহাজ জামাল উদ্দীন মাস্টার উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর তাঁর এই প্রথম সফর আমাদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আমরা আশাবাদী, তাঁর এই আগমনের মধ্য দিয়ে এলাকার উন্নয়ন কার্যক্রম ও রাজনৈতিক কর্মকান্ড আরও গতিশীল হবে।”

উপজেলা বিএনপি‘র সভাপতি জহিরুল আলম ভুইয়া বলেন, “প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর এই প্রথমবার দুর্গাপুর এলাকায় আসছেন, এটি আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। জনগণের আস্থা ও ভালোবাসার প্রতিফলন হিসেবেই তিনি আজ রাষ্ট্রীয় দায়িত্ব পালন করছেন। তাঁর সুযোগ্য নেতৃত্বে দুর্গাপুর ও কলমাকান্দার উন্নয়ন আরও বেগবান হবে বলে আমরা বিশ্বাস করি।

ভূমি প্রতিমন্ত্রীর এই সরকারি সফরকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মী থেকে শুরু করে সর্বস্তরের জনসাধারণের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। স্থানীয়দের প্রত্যাশা, প্রতিমন্ত্রীর এই সফরের মাধ্যমেই অবহেলিত এই জনপদের উন্নয়ন কার্যক্রমে নতুন গতির সঞ্চার হবে। মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়া, শিক্ষা, স্বাস্থ্য ও দুর্নীতি প্রতিরোধ নিয়ে তিনি যে ওয়াদা গুলো করেছেন, সেগুলো পালন করবেন।

 

 

কিউএনবি/আয়শা/২৬ ফেব্রুয়ারী ২০২৬,/সন্ধ্যা ৭:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit