রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
কুড়িগ্রাম জেলা বিএনপি’র কমিটি ভাঙ্গার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি নূরুদ্দিন, সম্পাদক মোমিন বিচারবহির্ভূত হত্যাকাণ্ড প্রায় শূন্যের কোঠায়: আইনমন্ত্রী বঙ্গভবন ছেড়ে গুলশানের বাসভবনে উঠছেন সাহাবুদ্দিন প্রথম স্বর্ণ ইংল্যান্ডের, স্বাগতিকদের হাসি ডানকান স্কটের হাতে আন্দোলন প্রত্যাহার করল ককরোচ জনতা পার্টি ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, সবাইকে সমান মর্যাদা দিতে হবে: আইনমন্ত্রী নিষিদ্ধ আ.লীগের কার্যক্রম, মায়ের অভিযোগে সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার শার্শায় বিএনপি নেতা সুজা’র ইন্তিকাল ডিবি পরিচয়ে ডাকাতি মামলায় আরো ২ আসামী আটক

পলাশপুর জোনের উদ্যােগে ইফতার সামগ্রী ও  বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান। 

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯৩ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : পাহাড়ে সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের অধীনে আর্থ সামাজিক কর্মসূচীর আওতায় বিশেষ মানবিক সহায়তা, স্থানীয় দুঃস্থ জনসাধারণের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ, আর্থিক অনুদান এবং মেডিক্যাল ক্যাম্পেইন পরিচালনা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ, খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার  খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি)  পলাশপুর জোন। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ১১৩০ ঘটিকায় পলাশপুর জোন সদরে এই কর্মসূচীর সভাপতিত্ব করেন পলাশপুর জোন কমান্ডার এবং খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল মুহাঃ শাহীনূল ইসলাম, পিএসসি, ইঞ্জিনিয়ার্স।
এই কর্মসূচীর আওতায় পলাশপুর জোনের বিশেষ মানবিক সহায়তার অংশ হিসেবে রমজান মাসে ৫৪ টি দরিদ্র মুসলিম পরিবার এবং ৪ টি মাদ্রাসা ও এতিমখানায় ৬৫,০৩০/- টাকা মূল্যের ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এছাড়াও বেলছড়ি ইউনিয়নের অন্তর্গত ১ টি কেন্দ্রীয় শিব জগন্নাথ ও কালী মন্দিরের মহোৎসব উদযাপনের জন্য নগদ ৪,০০০/- টাকা এবং ১ জন দরিদ্র শিক্ষার্থীকে ২,০০০/- টাকার আর্থিক অনুদান প্রদান করা হয়।
এই কর্মসূচীতে  সর্বমোট ৮৬,০৩০/- (ছিয়াশি হাজার ত্রিশ) টাকার মানবিক/আর্থিক সহায়তা প্রদান করা হয় যার মধ্যে ১ টি পাহাড়ি পরিবার, ৫৩ টি বাঙ্গালী অসহায় মুসলিম পরিবার এবং ৫ টি সামাজিক/ধর্মীয় প্রতিষ্ঠান উপকৃত হয়। একই দিনে পলাশপুর জোন সদরে চিকিৎসা সুবিধা বঞ্চিত জনসাধারণের মাঝে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করে খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি)। খেদাছড়া ব্যাটালিয়নের মেডিকেল অফিসার মেজর মোঃ জাহিন আবদুল্লাহর নেতৃত্বে দিনব্যাপী মেডিকেল ক্যাম্পেইনে প্রায় দেড় শতাধিক গরীব ও দু:স্থ জনসাধারণকে স্বাস্থ্য সেবা এবং বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়। 
খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল মুহাঃ শাহীনূল ইসলাম, পিএসসি, ইঞ্জিনিয়ার্স বলেন সীমান্ত সুরক্ষার পাশাপাশি বিজিবি এই অঞ্চলে দুঃস্থ ও অসহায় মানুষের জন্য নিয়মিত মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে থাকে। তারই ধারাবাহিকতায় মন্দিরে বিশেষ আর্থিক সহায়তা, দরিদ্র মেধাবী শিক্ষার্থীকে আর্থিক অনুদান এবং দুঃস্থ বাঙ্গালী মুসলিম পরিবার ও এতিমখানার মাঝে রমজান মাসে ইফতার ও খাদ্য সামগ্রী উপহার প্রদান করা হয়েছে। ৪০ বিজিবি পাহাড়ী জনপদের দুঃস্থ ও সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর মাঝে মানবিক ও আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে অতীতেও স্থানীয় জনমানুষের পাশে ছিল এবং আগামীতেও স্থানীয় দু:স্থ পাহাড়ী-বাঙ্গালী জনসাধারণের পাশে থাকবে।

কিউএনবি/আয়শা/২৬ ফেব্রুয়ারী ২০২৬,/সন্ধ্যা ৭:40

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit