শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
এআই দিয়ে প্রয়াত অভিনেতার মুখে সংলাপ বসালেন পরিচালক বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন ভারতে ডিজিটাল প্রতারণার শিকার ব্যক্তিদের ক্ষতিপূরণ দেবে ব্যাংক ইথিওপিয়াকে ১২ যুদ্ধবিমান ও চার এস-৪০০ দিচ্ছে রাশিয়া, নেপথ্যে কী? এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের স্থান পরিবর্তন চ্যাটজিপিটির পরামর্শে ওষুধের মাত্রা কমিয়ে রোগীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা এলপিজি বিক্রির কমিশন দুই থেকে তিনগুণ বাড়ানোর প্রস্তাব সারেনি বিমানের ত্রুটি, বিমান থেকে নামলেন প্রধানমন্ত্রী শেষ হচ্ছে গঙ্গা চুক্তি, ভাগ্য বদলাবে কি নবায়ন চুক্তিতে? পর্যটনে এআই ও টেকসই গন্তব্যের বার্তা নিয়ে ঢাকায় বিটিটিএফ শুরু

মাটিরাঙ্গায় ৩০টি এতিমখানায় ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশনের উদ্যােগে ইফতার সামগ্রী বিতরণ।

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮০ Time View
​জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পবিত্র মাহে রমজান উপলক্ষে ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশনের উদ্যোগে এতিম ও অসহায় শিক্ষার্থীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলার বিভিন্ন প্রান্তের ৩০টি এতিমখানায় এই মানবিক সহায়তা পৌঁছে দেওয়া হয়।
​বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালের দিকে  ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলার বিভিন্ন প্রান্তের ৩০টি এতিমখানা ও হেফজখানায়  এতিম ও অসহায় শিক্ষার্থীদের মাঝে ইফতার সামগ্রী পৌঁছেদেন মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়া উর রহমান। 
এসময় মাটিরাঙ্গা উপজেলা বিএনপির যুগ্ম- সাধারন সম্পাদক জয়নাল আবেদীন খন্দোকার,, উপজেলা যুবদলের আহবায়ক জয়নাল আবেদীন সরকার, সদস্য সচিব ফোরকান ইমামী, উপজেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক হাজ্বী আবদুল মান্নান, উপজেলা শ্রমিক দলের সভাপতি তরিকুল ইসলাম সনি, উপজেলা ওলামা দলের সভাপতি আব্দুল মালেক, উপজেলা কৃষক দলের সভাপতি কোরবান আলী সহ বিভিন্ন ইউনিয়ন এর এতিমখানা প্রধান ও ইউনিয়ন বিএনপির সহযোগী  অংগসংগঠনের  নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়া উর রহমান জানান, খাগড়াছড়ি আসনের নবনির্বাচিত  সংসদ সদস্য  কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সহ-সম্পাদক জেলা বিএনপির সভাপতি   ওয়াদুদ ভূইয়ার নির্দেশনায় প্রতি বছরের ন্যায় এবারও দুস্থ ও এতিমদের পাশে দাঁড়িয়েছে এই ফাউন্ডেশন। তিনি বলেন, “পবিত্র রমজানে এতিম শিশুরা যাতে মানসম্মত ইফতার করতে পারে, সেই লক্ষ্যেই আমরা এই ৩০টি প্রতিষ্ঠানে খাদ্যদ্রব্য পৌঁছে দিচ্ছি। সাধারণ মানুষের সেবায় আমাদের এই কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।

​ইফতার সামগ্রীর মধ্যে ছিল সয়াবিন তেল ৫ লিটার , ডাল ৫কেজি,  চিনি ৫ কেজি, ছোলা ৫কেজি, মুড়ি ৬কেজি, পেয়াজ ৫ কেজি, বেসন ৫কেজি,  খেজুর ৫কেজি ট্যাং ১লিটার সহ ১০ দিনের  প্রয়োজনীয় ইফতার সামগ্রী  বিতরণকালে মাটিরাঙ্গা উপজেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ​এদিকে, রমজানের এই উপহার পেয়ে এতিম খানার  শিক্ষক ও শিক্ষার্থীরা সন্তোষ প্রকাশ করেছেন এবং ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

কিউএনবি/আয়শা/২৬ ফেব্রুয়ারী ২০২৬,/সন্ধ্যা ৭:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit