সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

জয়পুরহাটে সড়ক সংস্কারের  দাবিতে মানববন্ধন

মিজানুর রহমান মিন্টু জয়পুরহাট
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১১ Time View
মিজানুর রহমান মিন্টু জয়পুরহাট, : জয়পুরহাট শহরের কেন্দ্রীয় মসজিদ থেকে বৈরাগীরমোড়, চিত্রাপাড়া, নতুনহাট হয়ে জামালগঞ্জ সড়ক পর্যন্ত  গুরুত্বপূর্ণ রাস্তাটির সংস্কার  কাজ দ্রুত শুরু করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে সচেতন নাগরিক সমাজের ব্যানারে শহরের নতুন হাট এলাকায় ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে জয়পুরহাট পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দেওয়া হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, জয়পুরহাট শহর বিএনপির সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জ্বল প্রধান, জেলা কৃষক দলের আহবায়ক সেলিম রেজা ডিউক, সদস্য সচিব মনজুরে মওলা পলাশ ও জেলা ট্রাক্টর কল্যাণ মালিক সমিতির মশিউর রহমান এলোট, জেলা মহিলা দলের সহ-সভাপতি মৌসুমী প্রধানসহ এলাকা অন্যান্য গণ্যমান্য  ব্যক্তিবর্গ। 

মানববন্ধনে বক্তারা বলেন,  প্রায় ১০ বছর ধরে শহরের গুরুত্বপূর্ণ সড়কটি খানাখন্দ ও গর্তে বেহাল অবস্থা হয়েছে । বিশ্বব্যাংকের অর্থায়নে এই সড়কের কাজের কার্যাদেশ দেওয়া হলেও ঠিকাদার গরিমসি করে আজও কাজ শুরু করেননি। এতে হাজার হাজার মানুষ দুর্ভোগ পোহাচ্ছন। 

আগামী ৭ দিনের মধ্যে এ রাস্তার সংস্কার কাজ শুরু করা না হলে পৌরসভা ঘেড়াও করা করা হবে। জয়পুরহাট পৌরসভার নির্বাহী প্রকৌশলী আবু জাফর মোঃ রেজার নিকট এ ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, আমরা ঠিকাদারকে তিনদফা তাগাদা দিয়েছি কাজ শুরু করার জন্য। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হবে।

কিউএনবি/আয়শা/২৬ ফেব্রুয়ারী ২০২৬,/সন্ধ্যা ৭:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit