বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বহুমুখী কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার: প্রধানমন্ত্রী শিমুলবাগান সংলগ্ন যাদুকাটা নদীর পাড় কেটে বালু লুটঃ ইউপি সদস্যসহ ৬ জনের নামে মামলা  সিলেট অঞ্চলে টেকসই মৃত্তিকা ব্যবস্থাপনা ও ফসল উৎপাদনের জন্য চুন প্রয়োগ প্রযুক্তি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত মার্কিন অবরোধ পেরিয়ে আরব সাগরে ইরানের ৩ তেলবাহী জাহাজ বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু ১৮তম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের দ্রুত সুপারিশের দাবিতে স্মারকলিপি হেরে টি-টোয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশের বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে আগ্রহী নেপাল দেশের রিজার্ভ আরও বেড়ে ৩৫.৮০ বিলিয়ন ডলার বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী

ব্রিটেনে ড্রোন কারখানা চালু করেছে ইউক্রেনীয় কোম্পানি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ব্রিটেনে ড্রোন কারখানা চালু করেছে ইউক্রেনের একটি কোম্পানি।

বৃহস্পতিবার ব্রিটিশ সরকার এই তথ্য জানিয়েছে।

ব্রিটেন সরকার জানায়, ইউক্রেনীয় ড্রোন প্রস্তুতকারক সংস্থা ইউক্রেনীয় সেনাবাহিনীর জন্য গুরুত্বপূর্ণ সরঞ্জাম সরবরাহ নিশ্চিত করতে ইংল্যান্ডে একটি নতুন কারখানা খুলেছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এই প্রকল্পের আওতায় ওই কোম্পানি ২০০ মিলিয়ন পাউন্ড (২৭১ মিলিয়ন) বিনিয়োগ করেছে, যার মধ্যে পূর্ব ইংল্যান্ডের মিলডেনহলে একটি উৎপাদন সুবিধা এবং এলমসেটে একটি পরীক্ষামূলক স্থান অন্তর্ভুক্ত রয়েছে।

ইউক্রেনের পরিচালক রোরি চেম্বারলেইন বলেন, ইউক্রেনে রাশিয়ার পূর্ণ মাত্রায় আক্রমণের চার বছর পর নিরাপদ সরবরাহ, নিরাপদ সম্পদ এবং ইউক্রেনের জন্য টেকসই সহায়তা সরবরাহ করবে এই কোম্পানি।

অন্যান্য ইউক্রেনীয় প্রতিরক্ষা সংস্থাগুলো এরই মধ্যে ইউরোপের অন্যত্র, যেমন- ডেনমার্ক এবং জার্মানিতে উৎপাদন স্থান খুলেছে বা তাদের পরিকল্পনা রয়েছে।

যুক্তরাজ্যের কারখানায় কী ধরনের ড্রোন তৈরি করা হবে তা স্পষ্ট নয়, তবে ২০১৪ সালে প্রতিষ্ঠিত এই সংস্থাটি বিশেষভাবে নজরদারি ড্রোন তৈরি করে থাকে। যুক্তরাজ্য এরই মধ্যে ইউক্রেনীয় বাহিনীর জন্য এর মধ্যে ৮০টি কিনেছে।

ব্রিটিশ সশস্ত্র বাহিনী বিষয়ক মন্ত্রী লুক পোলার্ড বলেছেন, ইউক্রস্পেকসিস্টেমসের নতুন কারখানাটি যুক্তরাজ্যের সমর্থনের প্রতি আস্থার প্রতীক এবং আমাদের দেশের প্রতিরক্ষা শিল্পের মধ্যে গভীরতর সহযোগিতার ওপর জোর দেয়। তিনি বুধবার ওই কারখানা উদ্বোধন করেছেন। সূত্র: গভ ইউকেরয়টার্স

কিউএনবি/অনিমা/২৬ ফেব্রুয়ারী ২০২৬,/সকাল ১১:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit