সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন

বিশ্ব সংবাদ ইরান চুক্তিতে বিশ্ববাজারে উচ্ছ্বাস: ট্রাম্প

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ৪৮ Time View

ডেস্কনিউজঃ ইরানের সঙ্গে নতুন সমঝোতা চুক্তিকে কেন্দ্র করে বিশ্ববাজারে ব্যাপক উচ্ছ্বাস ও ইতিবাচক সাড়া পড়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই চুক্তির পুরো কাঠামোকে খুবই শক্তিশালী বলেও বর্ণনা করেছেন তিনি।

বুধবার (১৭ জুন) জি-৭ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, এটা অত্যন্ত শক্তিশালী একটি চুক্তি। যদিও এখনো অনেকেই পুরো বিষয়টি জানে না।

তিনি আরও বলেন, এই সমঝোতার ফলে আন্তর্জাতিক বাজার ইতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছে। সবচেয়ে বেশি খুশি হলো বাজারের অংশগ্রহণকারীরা।

একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন যে, আগামী এক-দুইদিনের মধ্যেই হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত হয়ে যাবে। এটি বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়।

তবে ইরানের জন্য ৩০০ বিলিয়ন ডলারের পুনর্গঠন তহবিলে যুক্তরাষ্ট্র অর্থ দেবে এমন খবর একেবারে নাকচ করে দিয়েছেন ট্রাম্প। তিনি স্পষ্টভাবে বলেন, আমরা ১০ সেন্টও দিচ্ছি না। আমরা কোনো বিনিয়োগ করছি না এবং আমাদের কোনো তহবিলও নেই। তবে উপসাগরীয় দেশগুলো চাইলে ইরানে বিনিয়োগ করতে পারে।

সূত্র : আল জাজিরা

কিউএনবি/বিপুল/১৬.০৬.২০২৬/রাত ৮.১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit