রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা বাবেল-মানদেব প্রণালির কাছে ভয়াবহ সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী ৩৭ জেলায় তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টির আভাস এলজিইডি কর্মকর্তাদের উদ্দেশে যা বললেন মন্ত্রী মঈন খান নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী ব্যালন ডি’অরের দৌড়ে ৭৩ গোলের কথা মনে করিয়ে দিলেন হ্যারি কেইন লোহিত সাগর থেকে সৌদি আরব, হুথিদের উত্থান যেভাবে দীর্ঘ টানাপোড়েন শেষে গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতায় ডেনমার্ক-যুক্তরাষ্ট্র

কলমাকান্দায় দুই দফা ডিবি অভিযানে আটক ১৫ নারীসহ

শান্তা ইসলাম,জেলা প্রতিনিধি ,নেত্রকোনা ।
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫২ Time View

শান্তা ইসলাম,জেলা প্রতিনিধি ,নেত্রকোনা দুই দফা অভিযান চালিয়ে নারী সহ ১৫ জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এরমধ্যে চারজন নারী রয়েছে। এ সময় তাদের কাছ থেকে নগদ ৪৬ লাখ ৫৫ হাজার ৫০০ টাকা সহ মাদক ও চোরাই পণ্য উদ্ধার করা হয়। অভিযানের সময় পুলিশ ও উপস্থিত সাংবাদিকদের ওপর হামলা করে সারফুল ইসলামের লোকজন।

এতে সাংবাদিকদের পিটিয়ে গুরুতর জখম করে তারা। নেত্রকোনার কলমাকান্দায় গতকাল বিকাল সাড়ে ৪টার দিকে এসআই আব্দুল জলিলের নেতৃত্বে ডিবির একটি টিম উপজেলার তেরোতোফা গ্রামে সারফুল ইসলামের বাড়িতে অভিযান পরিচালনা করে। পরদিন ২৫ ফেব্রুয়ারি ভোর রাতে একই এলাকায় পুনরায় অভিযান চালিয়ে আরও ১১জনকে আটক করা হয়। বুধবার দুপুরে নেত্রকোনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার বিশেষ শাখা (এসবি) হাফিজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন- সমিরুদ্দিনের ছেলে আল আমিন (৩২), রুস্তম আলীর ছেলে শারফুল ইসলাম(৩৫), আজহারুল সরকারের ছেলে রুনেল সরকার,(২৮), মাজহারুল ইসলামের ছেলে মাহমুদুল ইসলাম সায়েম,(২৩), আব্দুল জলিলের ছেলে আদির উদ্দিন (২৪), সুলতান মিয়ার ছেলে হাবিবুর রহমান (৫৫), আবু বক্করের ছেলে মোঃ আব্দুল জলিল (৪৫), রুসমত আলীর স্ত্রী আদিয়া খাতুন (৬৫), শাহাতন আক্তার (৩০), আফাজ উদ্দিনের স্ত্রী মাজেদা খাতুন,(৫৫) সাইকুল ইসলামের স্ত্রী পারভিন আক্তার সবাই কলমাকান্দা উপজেলার তেরোতোফা গ্রামের বাসিন্দা।

এছাড়াও একই উপজেলার আমগড়া গ্রামের জামাল উদ্দিনের ছেলে কাউসার মাহমুদ (২৪), কৃষ্টপুর গ্রামের জাহের মিয়ার ছেলে মোশারফ মিয়া (৩২), ডাইয়েরকান্দা গ্রামের সিরাজ মিয়ার ছেলে মামুন মিয়া (২৮) ও রায়পুর গ্রামের মৃত চানমিয়ার ছেলে আফাজ উদ্দিন (৫৫)। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, কলমাকান্দা উপজেলার তেরোতোফায় চোরাই পথে ভারতীয় গরু, মাদক ও বিভিন্ন ভারতীয় পণ্য চোরাচালান এবং মোটা অঙ্কের অর্থ লেনদেনের প্রস্তুতি চলছিল।

গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এসআই আব্দুল জলিলের নেতৃত্বে একটি দল অভিযান পরিচালনা করে। তখন অন্যরা ভারতীয় নিষিদ্ধ মাদকদ্রব্য, কসমেটিক পণ্য, ভারতীয় গরু এবং টাকা গণনার মেশিন নিয়ে সুকৌশলে পালিয়ে যায়। এক পর্যায়ে অভিযুক্তরা পুলিশ ও সাংবাদিকদের ওপর হামলাও চালায়। এদিন ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়। ঘটনার সংবাদ পেয়ে তিনজন সাংবাদিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভিডিও ধারণ করতে গেলে উত্তেজিত অভিযুক্তরা তাদের ওপর হামলা করে। এতে শ্যামল সরকার নামে এক সাংবাদিক গুরুতর আহত হন।

তাকে প্রথমে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য নেত্রকোনা সদর হাসপাতাল-এ পাঠানো হয়। এ সময় চোরাকারবারিদের কাছ থেকে ভারতীয় আমদানি নিষিদ্ধ ৫ বোতল মদ, ২০ পিস ইয়াবা, ৫টি ভারতীয় গরু, ১টি রেজিস্ট্রেশন বিহীন মোটরসাইকেল এবং নগদ ৪৬ লাখ ৫৫ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। পরদিন বুধবার সকালে পুনরায় অভিযান চালিয়ে নারী সহ ১১জনকে আটক করা হয়।

এ ঘটনায় পৃথক পৃথক মামলার প্রস্তুতি চলছে। এ অভিযানে কলমাকান্দা ও দুর্গাপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপারের নেতৃত্বে ডিবির অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম, কলমাকান্দা থানার পরিদর্শক তদন্ত, বিশরপাশা তদন্ত কেন্দ্রের ইনচার্জ ও নেত্রকোনা পুলিশ লাইনের পুলিশ সদস্যরা অংশ নেন। হাফিজুল ইসলাম আরও বলেন, এ ঘটনায় পৃথক পৃথক মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

 

কিউএনবি/আয়শা/২৬ ফেব্রুয়ারী ২০২৬,/সন্ধ্যা ৭:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit