বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

নেতানিয়াহুর নজিরবিহীন তোষামোদ করলেন মোদি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে দেয়া ভাষণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তেল আবিবের প্রতি দিল্লির অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। বুধবার অনুষ্ঠিত এই ভাষণে মোদি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভূয়সী প্রশংসা করেন। গাজা যুদ্ধের আবহে দুই দেশের কৌশলগত ও আদর্শিক অংশীদারিত্বকে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার ঘোষণা দেন। 

ভাষণের শুরুতেই মোদীকে অভূতপূর্ব সম্মান জানিয়ে নেসেটের সদস্যরা দাঁড়িয়ে করতালির মাধ্যমে তার নাম জপ করতে থাকেন। মোদী তার বক্তব্যে ১৪০ কোটি ভারতবাসীর পক্ষ থেকে বন্ধুত্বের বার্তা পৌঁছে দিয়ে ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার তীব্র নিন্দা জানান। তিনি বলেন, ভারত এই কঠিন সময়ে এবং ভবিষ্যতের প্রতিটি পদক্ষেপে ইসরায়েলের পাশে থাকবে। এই সফরকে কেন্দ্র করে জেরুজালেমের রাজপথ ভারত ও ইসরায়েলের পতাকায় সাজানো হয় এবং আগের রাতে নেসেট ভবনটি ভারতের তেরঙা পতাকার রঙে আলোকিত করা হয়।

নেতানিয়াহু মোদিকে ‘আমার ভাই’ বলে সম্বোধন করে এই সফরকে তার জীবনের অন্যতম আবেগঘন মুহূর্ত হিসেবে বর্ণনা করেন। তিনি ২০১৭ সালে মোদীর প্রথম ইসরায়েল সফরের স্মৃতিচারণ করে বলেন, ভারত ও ইসরায়েলের সম্পর্ক কেবল রাজনৈতিক নয় বরং এটি সভ্যতার গভীর বন্ধন। গাজা যুদ্ধে ভারতের অব্যাহত সামরিক ও কূটনৈতিক সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে নেতানিয়াহু জানান, সংকটের মুহূর্তে ভারতের নৈতিক অবস্থান ইসরায়েল কোনোদিন ভুলবে না। 

সূত্র: মিডলইস্ট মনিটর

কিউএনবি/অনিমা/২৬ ফেব্রুয়ারী ২০২৬,/সকাল ১০:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit