রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনাম
নওগাঁয় সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল থেকে ৪১জনের মাঝে অনুদানের টাকা  বিতরণ  তারুণ্যের মেধা ও প্রযুক্তির শক্তিতেই গড়ে উঠবে সুখী-সমৃদ্ধ নতুন বাংলাদেশ: ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল। বোচাগঞ্জে ক্রিকেট টুনামেন্টে মরহুম রিয়াজুল হক চৌধুরী স্মৃতি সংসদ চ্যাম্পিয়ন নওগাঁয় মরক্কো ফুটবল দলকে শুভেচ্ছা জানিয়ে মোটরসাইকেল শোভাযাত্রা মাটিরাঙ্গায় নারকেল গাছ পড়ে নারীর মর্মান্তিক মৃত্যু। দুর্গাপুরে মাদকবিরোধী সমাবেশ নোয়াখালীতে অজ্ঞাত যানবাহনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় বৃদ্ধ নিহত রাঙামাটিতে পুলিশের জালে ২২ মামলার আসামি, ইয়াবাসহ গ্রেফতার ৯ জন শেখ হাসিনার প্রত্যাবর্তন কতটা সম্ভব? বিশ্বকাপ শেষে ইমাম হবেন মরক্কোর তারকা

ইরানে নিরাপত্তা বাহিনীর গুলিতে শিশুসহ নিহত চার

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ৬৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : কর্তৃপক্ষ জানিয়েছে, খোমেইন শহরে একটি সামরিক স্থাপনার পাহারায় নিয়োজিত নিরাপত্তা বাহিনী দুটি সন্দেহজনক গাড়ির উপর গুলি চালায়। পরে স্থানীয় একজন গভর্নর এই ঘটনায় চারজন বেসামরিক নাগরিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

নিহতদের নাম মোহাম্মদ-হোসেইন শেইখি, মাহবুবে শেইখি, তাদের তিন বছরের মেয়ে রাহা শেইখি এবং ফারজানে হেইদারি নামে আরও এক নারী। গত শনিবারের (১৯ জুলাই) এ ঘটনায় সমালোচনা ও বিতর্কের মুখে জড়িত নিরাপত্তা বাহিনীর সদস্যদের গ্রেফতার করা হয়েছে।
 
খোমেইনের পাবলিক প্রসিকিউটর ইব্রাহিম গামিজি বলেন, ‘এই ঘটনায় সংশ্লিষ্ট অপরাধীরা গ্রেফতার হয়েছে।’ সেই সঙ্গে এ ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত শুরুর ঘোষণা দিয়েছেন তিনি।
 
নিরাপত্তা বাহিনীর সদস্যরা কোন বাহিনীর তা নির্দিষ্ট করে জানায়নি সরকার। তবে শেইখি পরিবারের প্রতিনিধিত্বকারী একটি অ্যাকাউন্টসহ বেশ কয়েকটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট জানিয়েছে, হামলাকারীরা বাসিজ আধাসামরিক বাহিনীর সদস্য এবং একটি চেকপয়েন্টে গুলি চালানো হয়। 

 

 

কিউএনবি/আয়শা//২০ জুলাই ২০২৫,/রাত ১১:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit