শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
রংপুরে সপরিবারে শিক্ষক হত্যা: গ্রেপ্তার ২ আসামির ডিএনএ শনাক্ত প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত

পাহাড়ে চোখ রাঙ্গাচ্ছে ম্যালেরিয়া; আক্রান্ত শিশু শিক্ষার্থীর মৃত্যু

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ৮৯ Time View

আলমগীর মানিক,রাঙামাটি : রাঙামাটির সদর উপজেলার বন্দুকভাঙা ইউনিয়নের লেখ্যুংছড়া গ্রামের এক স্কুল শিক্ষার্থী ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছে। গতকাল শনিবার রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তির পর তার মৃত্যু হয়। ওই শিক্ষার্থীর নাম সুদীপ্তা চাকমা (১১)। সে বন্দুকভাঙা উচ্চবিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

চিকিৎসক ও স্থানীয় সূত্রে জানা গেছে,  গত এক সপ্তাহ ধরে অসুস্থ ছিল সুদীপ্তা চাকমা। পরীক্ষা না করে স্থানীয় ও রাঙামাটি শহরের কয়েকজন চিকিৎসকের মাধ্যমে চিকিৎসা দেওয়া হয়। শুধু সর্দি-জ্বরের ওষুধ খাওয়ানো হয়। পরে গত শুক্রবার বিকেলে স্থানীয় এক এনজিও কর্মীর মাধ্যমে রক্ত পরীক্ষা করানো হয়। এ সময় ম্যালেরিয়া ধরা পড়ে।

শনিবার সকালে সুদীপ্তার অবস্থার অবনতি হলে রাঙামাটি জেনারেলে নেওয়া হয়। সকাল সাড়ে ১০টার দিকে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার পর জরুরি ভিত্তিতে ভর্তি করা হয়। ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় সুদীপ্তার।

রাঙামাটি জেনারেল হাসপাতালের আসাবিক চিকিৎসক ডা: মো. শওকত আকবর খান বলেন, ‘আমরা মেয়েটির অবস্থা দেখে জরুরি ভর্তি করে চিকিৎসা দেওয়ার চেষ্টা করি। কিন্তু একেবারে শেষ মুহুর্তে নিয়ে আসা হয়েছে। ভর্তি করে চিকিৎসা দেওয়ার সময় মারা যায় সে।’

রাঙামাটি সিভিল সার্জন নূয়েন খীসা বলেন, ‘ম্যালেরিয়া আক্রান্ত হয়ে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দুর্গম ও অসচেতনতার কারণে সঠিক চিকিৎসা না পেয়ে মেয়েটি মারা গেছে। আমরা চিকিৎসা করার সুযোগ পাইনি। ২০১৬ সাল থেকে রাঙামাটিতে ম্যালেরিয়া শূন্য কোটায় নিয়ে আসা হয়েছে। দীর্ঘ ৯ বছর পর নতুন করে মৃত্যুর ঘটনা ঘটলো।’

 

 

কিউএনবি/আয়শা//১৩ জুলাই ২০২৫,/সন্ধ্যা ৭:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit