মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

আশুলিয়ায় দুর্নীতি ও অনিয়মের অভিযোগে মানববন্ধন 

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ৬১ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : দুর্নীতি অনিয়ম ও ঘুষ নেওয়ার অভিযোগে আশুলিয়ার সাব রেজিষ্ট্রার খায়রুল বাশার ভুইয়া পাভেলের পদত্যাগের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বিক্ষুব্ধ জনতা। সোমবার দুপুরে সিএমবি আশুলিয়া সড়কের আশুলিয়া সাব রেজিষ্ট্রার অফিসের সামনে দলিল লেখক কল্যাণ সমিতির ব্যানারে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন তারা।
এসময় আশুলিয়ার বিভিন্ন এলাকার শত শত মানুষ ব্যানার ফেস্টুন নিয়ে দাড়িয়ে এ মানববন্ধন কর্মসুচীতে যোগদান করেন।সাব রেজিষ্ট্রারের পদত্যাগের দাবিতে দাবিতে এ আন্দোলন গড়ালো আজ ২১ দিনে। ২১ দিনের আন্দোলনের ফলে সাব রেজিষ্ট্রি অফিসে বন্ধ রয়েছে জমি কেনা বেচার রেজিষ্ট্রি কার্যক্রম। যার ফলে গুরুতপূর্ণ আশুলিয়া সাব রেজিষ্ট্রি অফিসে অচলাবস্থা দেখা দিয়েছে। জমি ক্রেতা ও বিক্রেতারা পড়েছে চরম দুর্ভোগে।
মানববন্ধন বিক্ষোভ মিছিল থেকে এসময় আশুলিয়া সাব রেজিষ্ট্রার দলিল লেখক কল্যাণ সমিতির আহবায়ক আলমগীর হোসেন বলেন, সম্প্রতি আশুলিয়ার সাব রেজিষ্ট্রার খায়রুল বাশার ভুইয়া পাভেল যোগদান করার পর থেকে ঘুষ অনিয়ম ও দুর্নীতিতে জড়িয়ে পড়েন, টাকা ছাড়া তিনি কোন জমি কেনা বেচার দলিলে স্বাক্ষর করেন না, তাই ঘুষখোর সাব রেজিষ্ট্রার খায়রুল বাশার ভুইয়া পাভেলের পদত্যাগের দাবিতে তারা ১৭ জুন থেকে তার পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ও কর্মবিরতি শুরু করেন।
এতে করে দলিল লেখক কল্যাণ সমিতির আন্দোলনের কারণে সাব রেজিষ্ট্রি অফিসে অচলাবস্থা বিরাজ করছে। যার ফলে দলিল না হওয়ায় সরকার কোটি কোটি টাকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছেন। এমন অবস্থায় তারা তার পদত্যাগ দাবি করেন। তিনি পদত্যাগ না করলে রাস্তা অবরোধসহ কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন তিনি।এদিকে, এসব অভিযোগ অস্বীকার করে আশুলিয়া সাব রেজিষ্ট্রার খায়রুল বাশার ভুইয়া পাভেল বলেন, আমি কারও কথায় পদত্যাগ করবো না ।

কিউএনবি/অনিমা/০৭ জুলাই ২০২৫,/বিকাল ৪:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit