বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
মাঠে গড়াচ্ছে আফগান প্রিমিয়ার লিগ আটোয়ারীতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী(সা:) উপলক্ষে আনন্দ মিছিল ‎’‎’লালমনিরহাটে শিক্ষক আরিফুল হত্যা’ আইনশৃঙ্খলা নষ্টকারীদের কোনো ছাড় দেওয়া হবে না——ত্রাণমন্ত্রী ‘শেখ হাসিনার কবর এ দেশের মাটিতে হবে না’ রাঙামাটিতে সারজিস আলম নোয়াখালীতে ডেঙ্গুতে যুবকের মৃত্যু মাটিরাঙ্গা জোনের উদ্যোগে  বিনামূল্যে চিকিৎসা সেবা ও শিক্ষার্থীদের। মাঝে শিক্ষা সামগ্রী বিতরন।  মাটিরাঙ্গায় ওয়ার্ড পর্যায়ে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত। মাটিরাঙ্গায় নবাগত জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা কে বিএনপির ফুলেল শুভেচ্ছা। ভূরুঙ্গামারীতে ঈদে মিলাদুন্নবীর সরকারি ছুটিতেও শিক্ষা প্রতিষ্ঠান খোলা, চলছে পাঠদান ও পরীক্ষা নেত্রকোণায় আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

ইউটিউবে চালু হচ্ছে কনটেন্ট ক্রিয়েটরদের নতুন নিয়ম

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ৮৯ Time View

তথ্যপ্রযুক্তি ডেস্ক : ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউব ব্যবহার করেন সব বয়সী মানুষ। অনেকেই ইউটিউবে কনটেন্ট বানিয়ে মাসে লাখ লাখ টাকা আয় করেন। 

এবার ইউটিউব কনটেন্ট ক্রিয়েটরদের জন্য নতুন নিয়ম আনলো। নতুন নিয়ম অনুযায়ী, ইউটিউবাররা তাদের পুরোনো ভিডিও দ্বিতীয়বার আপলোড করে সেখান থেকে আয় করতে পারবেন না। আগামী ১৫ জুলাই থেকে ইউটিউব তাদের নিয়মে এই বদল আনতে চলেছে। কিন্তু কেন এই সিদ্ধান্ত প্ল্যাটফর্মটির? তার পেছনে আছে বিশেষ এক কারণ। 

মূলত যে ইউটিউবাররা ভালো কাজ করছেন তাদের সুরক্ষা প্রদান এবং প্ল্যাটফর্মের অপব্যবহার বন্ধ করার লক্ষ্যেই নতুন এই নিয়ম আনতে চলেছে সংস্থাটি। অনেক ইউটিউবাররাই তাদের চ্যানেলে নিজেদের পূর্ব প্রকাশিত ভিডিও ফের আপলোড করেন এবং সেখান থেকে অনৈতিকভাবে আয় করেন। 

সম্প্রতি দেখা গেছে, বেশ কিছু ইউটিউবার তাদের চ্যানেলে অন্য ইউটিবারের বানানো ভিডিও কিংবা কৃত্রিম মেধা দ্বারা তৈরি করা ভিডিও আপলোড করে সেখান থেকে আয় করছেন। মূলত এই ধরনের অন্যায্য কার্যকলাপ থেকে ইউটিউবারদের বিরত রাখতে এবং প্ল্যাটফর্মের গুরুত্ব ও গ্রহণযোগ্যতা আরও বাড়িয়ে তুলতে নয়া এই পদক্ষেপ করতে চলেছে গুগলের প্ল্যাটফর্মটি।

কিউএনবি/অনিমা/০৭ জুলাই ২০২৫,/বিকাল ৪:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit